TRENDING:

Sandakphu Trekking Tips: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? লক্ষ্য হোক বাংলার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়

Last Updated:
Sandakphu Trekking Tips: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে প্রথম বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের। তবে অ্যাডভেঞ্চারে ভরপুর ভ্রমণের আনন্দ পেতে চলে আসুন সান্দাকফু অভিযানে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর ছোট ছোট চ্যালেঞ্জ সারাজীবন মনে থাকবে।
advertisement
1/5
উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে গন্তব্য হোক সান্দাকফু, সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে প্রথমবার দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন অনেকে। তবে আপনি এবং আপনার বন্ধুরা যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে সাধারণ টুরিস্টের মতো না ঘুরে চলে আসুন এই ট্রেকিং রুটে। কয়েকদিনের অসাধারণ অভিজ্ঞতা সারজীবন মনে থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
পিঠে ব্যাকপ্যাক আর হাতে ট্রেকিং পোল নিয়ে চলে আসুন সান্দাকফু ফালুট ট্রেকিং করতে। দার্জিলিংয়ের এই ট্রেকিং রুট সমস্ত অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের কাছেই জনপ্রিয়। এখান থেকেই আপনি ঘুমন্ত বুদ্ধের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। (প্রতীকী ছবি)
advertisement
3/5
এই ট্রেকের মূল আকর্ষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। যাঁরা প্রথমবার ট্রেক করছেন, তাঁদের জন্য টংলু বা টুমলিং পর্যন্ত ২-৩ দিনের ছোট ট্রেকটি আদর্শ। ধোত্রে গ্রাম থেকে ঘন পাইন এবং রডোডেনড্রনের বনের মধ্য দিয়ে এই পথটি বেশ সহজ এবং আরামদায়ক। (প্রতীকী ছবি)
advertisement
4/5
তবে একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের জন্য সান্দাকফু ছাড়িয়ে আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার রাস্তাটিও অসাধারণ। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে হাঁটার সময় দেখা মিলতে পারে বিরল পাহাড়ি নানা প্রজাতির পাখির। (প্রতীকী ছবি)
advertisement
5/5
পথের ছোট ছোট চ্যালেঞ্জগুলি আপনাদের বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করবে। পাহাড়ের চড়াই-উতরাই পেরিয়ে যখন লক্ষ্যে পৌঁছবেন, তখন সেই আনন্দ সারাজীবন মনে থেকে যাবে। তবে ট্রেকিংয়ে যাওয়ার প্রাথমিক নিয়মগুলি অবশ্যই মাথায় রেখে তবেই যাত্রা শুরু করা উচিত। আর প্রথমবার ট্রেক করলে আগে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিলে, যাত্রা আরও সহজ হবে। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sandakphu Trekking Tips: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? লক্ষ্য হোক বাংলার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল