Darjeeling News: টানা ৫ দিন অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল দার্জিলিং! পালিত হল ঐতিহ্যবাহী ছাম পুজো, আলাদা অভিজ্ঞতার পাহাড়ে
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
Darjeeling News: টানা ৫ দিন ধরে দার্জিলিং মেতে উঠেছিল পবিত্র ছাম পুজোয়। পাহাড় জুড়ে এক অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পাহাড়। বৌদ্ধদের এই ধর্মীয় অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি দেখুন আমাদের প্রতিবেদনে।
advertisement
1/5

দার্জিলিংয়ের আপার সোনাদায় কয়েকদিন ধরে জমে উঠেছিল এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। টাঁশি ছোইলিং বৌদ্ধ গুম্বায় আয়োজিত ঐতিহ্যবাহী ছাম পুজো ঘিরে ভোর থেকে রাত পর্যন্ত ভক্তদের ভিড়, প্রার্থনা আর ধূপের গন্ধে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ২৩ মার্চ শুরু হওয়া এই ধর্মীয় উৎসব ২৭ মার্চ এসে ভব্য সমাপ্তি পায়। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
এই পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের কাছে। প্রথম দিনেই দশম গুরু ডাগপো মহাপালার আরাধনার মাধ্যমে সূচনা হয় আচার-অনুষ্ঠানের। এরপর পরপর দু’দিন ভোর সাড়ে তিনটায় গুম্বার ভেতরে অনুষ্ঠিত হয় রহস্যময় ও আধ্যাত্মিক ছাম নৃত্য, যা দর্শকদের মধ্যে এক অন্য অনুভূতির জন্ম দেয়।
advertisement
3/5
চতুর্থ দিনে, অর্থাৎ ২৬ মার্চ, গুম্বা প্রাঙ্গণ রূপ নেয় এক সাংস্কৃতিক মঞ্চে। তোর্গ্যাপ-সহ ছাম নৃত্যের বর্ণাঢ্য উপস্থাপনা মুগ্ধ করে উপস্থিত সকলকে। রঙিন পোশাক, মুখোশ আর ঐতিহ্যবাহী বাদ্যের তালে তালে এই নৃত্য যেন জীবন্ত করে তোলে শতাব্দীপ্রাচীন ধর্মীয় ঐতিহ্য।
advertisement
4/5
এদিন শুধু ধর্মীয় আচারই নয়, ছিল সংস্কৃতিরও এক অপূর্ব মেলবন্ধন। কিরান্তি খাম্বু রাই সোনাদা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা পরিবেশন করেন শাসুং শিল্লি, তামাং সেলো এবং তিব্বতি নৃত্য। দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে গুম্বা প্রাঙ্গণ।
advertisement
5/5
সমাপনী দিনে ধর্মগুরু ছ্যুসাং রিম্পোছে ভক্তদের দীর্ঘায়ুর কামনায় ছেডুপ (ওয়াং) প্রদান করেন এবং সকল মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন। সফল আয়োজনের জন্য গুম্বার প্রধান ধর্মগুরু রাফগ্যে ছাম্বলা সকল ভক্ত, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই ঐতিহ্যকে আগামী দিনেও ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: টানা ৫ দিন অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল দার্জিলিং! পালিত হল ঐতিহ্যবাহী ছাম পুজো, আলাদা অভিজ্ঞতার পাহাড়ে