TRENDING:

Toy Train Darjeeling: দার্জিলিংয়ের হেরিটেজ টয়ট্রেনের মুকুটে নয়া পালক! যুক্ত হচ্ছে ডিজেল ইঞ্জিন, এক্সাইটিং মুহূর্ত উপভোগে বাড়ছে চার্টার্ড বুকিংও

Last Updated:
Toy Train Darjeeling: পাহাড়ের বুক চিরে চলা টয়ট্রেন এবার আরও দ্রুত ও আধুনিক। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে যুক্ত হচ্ছে ডিজেল ইঞ্জিন। পাশাপাশি ব্যক্তিগত বা দলগত ভ্রমণের জন্য চার্টার্ড কোচ বুকিংও বাড়ছে।
advertisement
1/5
দার্জিলিংয়ের হেরিটেজ টয়ট্রেনের মুকুটে নয়া পালক! যুক্ত হচ্ছে ডিজেল ইঞ্জিন
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন ঘিরে উন্মাদনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে সাধারণ যাত্রার পাশাপাশি পুরো ট্রেন ভাড়া নেওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বেড়েছে। ঐতিহ্য আর অভিজ্ঞতার টানে পর্যটকদের আগ্রহ ক্রমেই ঊর্ধ্বমুখী। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
প্রায় প্রত্যেক দিনই বিদেশি পর্যটক ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন ভাড়া করে শিলিগুড়ি থেকে মেঘমাখা কাশিয়াং-এর উদ্দেশে রওনা দিচ্ছেন। পাহাড়ি পথ, ন্যারোগেজ লাইনের রোমাঞ্চ আর স্টিম ইঞ্জিনের নস্টালজিয়া উপভোগ করতেই তাদের এই বিশেষ আয়োজন।
advertisement
3/5
ডিএইচআরের ডিরেক্টর রিশভ চৌধুরী জানান, চার্টার্ড ট্রেনের চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে দার্জিলিংয়ের ন্যারোগেজ রেলওয়ের আকর্ষণ বাড়ছে, বিশেষ করে কয়লা-চালিত স্টিম ইঞ্জিনের অভিজ্ঞতার জন্য বিদেশিরা বারবার পাহাড়ে আসছেন।
advertisement
4/5
জানা গিয়েছে, শতবর্ষ প্রাচীন বাষ্পচালিত ইঞ্জিনগুলির সঙ্গে নিরাপত্তার খাতিরে একটি করে ডিজেল ইঞ্জিনও যুক্ত রাখা হচ্ছে। স্টিম ইঞ্জিনে কোনও সমস্যা হলে ডিজেল ইঞ্জিন পিছন থেকে সহায়তা করবে—ফলে ঐতিহ্য বজায় রেখেই নিশ্চিত করা হচ্ছে নিরাপদ যাত্রা।
advertisement
5/5
পর্যটন ব্যবসায়ীদের মতে, এই চার্টার্ড পরিষেবা শুধু রেলের রাজস্বই বাড়াচ্ছে না, দার্জিলিং ও কার্শিয়াংয়ের স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। দেশি-বিদেশি পর্যটকদের বাড়তি আগ্রহ আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলেই আশাবাদী উত্তর-পূর্ব সীমান্ত রেল ও পর্যটন মহল। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Toy Train Darjeeling: দার্জিলিংয়ের হেরিটেজ টয়ট্রেনের মুকুটে নয়া পালক! যুক্ত হচ্ছে ডিজেল ইঞ্জিন, এক্সাইটিং মুহূর্ত উপভোগে বাড়ছে চার্টার্ড বুকিংও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল