TRENDING:

কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে ১২ জায়গায় তল্লাশি ইডির...! ‍জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার, নজরে একাধিক প্রভাবশালী!

Last Updated:
Coal Scam Case: সূত্রের খবর, জামুরিয়ার ব্যবসায়ী রমেশ বানসালের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডির টিম। সেখান থেকে গুরুত্বপূর্ণ চালান এবং নথি উদ্ধার করা হয়েছে। এই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে। প্রায় ৭০ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। চলছে টাকা গোনার কাজ।
advertisement
1/6
কয়লা পাচার মামলায় রাজ্যে তল্লাশি ইডির, ‍জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার!
কয়লা পাচার মামলায় ফের ইডির হানা রাজ্যে। কয়লা পাচার মামলায় এক যোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযানে বেশ কিছু ব্যবসায়ীর বাড়ি থেকে চালান উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত।
advertisement
2/6
সূত্রের খবর, জামুরিয়ার ব্যবসায়ী রমেশ বানসালের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডির টিম। সেখান থেকে গুরুত্বপূর্ণ চালান এবং নথি উদ্ধার করা হয়েছে। এই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে। প্রায় ৭০ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। চলছে টাকা গোনার কাজ।
advertisement
3/6
বৈধ খাদান থেকে কয়লা চুরি করে পাচারের অভিযোগ রয়েছে এই সমস্ত ব্যবসায়ীর বিরুদ্ধে। এই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মাধ্যমেই একাধিক রাজনৈতিক ব্যক্তিদের টাকা খাটানোর অভিযোগ সেই সমস্ত বেশ কিছু নথি উদ্ধার এখনও পর্যন্ত।
advertisement
4/6
সূত্রের খবর, ইডির নজরে রয়েছে আরও বেশ কয়েকজন কয়লা মাফিয়া। তাদের মাধ্যমেই পুলিশের কাছে টাকা পৌঁছে যাওয়ার অভিযোগও রয়েছে। সেই সমস্ত তথ্য উদ্ধারের জন্যও তল্লাশি করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
advertisement
5/6
দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়ি থেকেও ইডির তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত। প্রবীর দত্তের মাধ্যমে টাকা খাটিয়ে একাধিক রাজনৈতিক ব্যক্তি কালো টাকা সাদা করার প্রক্রিয়া করেছিল বলে অভিযোগ রয়েছে ইডির।
advertisement
6/6
আজ রাজ্য জুড়ে বারোটি জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি। এই তল্লাশি অভিযানের নেতৃত্বে রয়েছেন ইডির দু'জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিসার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে ১২ জায়গায় তল্লাশি ইডির...! ‍জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার, নজরে একাধিক প্রভাবশালী!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল