TRENDING:

Bhuvan Badyakar: 'ও যখন যা চায়, সেটাই পায়', ভ্যালেন্টাইন্স ডে-তে স্ত্রীকে কী উপহার দিলেন বাদামকাকু? দেখলে চোখে জল আসবে

Last Updated:
Bhuvan Badyakar: ভুবনবাবু 'জয় রাধে' ধ্বনি দিয়ে বুঝিয়ে দিলেন, তাঁদের ভালবাসার মূলে রয়েছে অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। বৈষয়িক কোন দামী গয়না বা বস্তুর চেয়ে একে অপরের প্রতি টানই তাঁদের দীর্ঘ দাম্পত্যের আসল রহস্য।
advertisement
1/5
'ও যখন যা চায়, সেটাই পায়', ভ্যালেন্টাইন্স ডে-তে স্ত্রীকে কী উপহার দিলেন বাদামকাকু?
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বিশ্বজুড়ে যখন ভালবাসার মরশুম তুঙ্গে, তখন বীরভূমের দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের অতিপরিচিত মুখ ভুবন বাদ্যকর ও তাঁর স্ত্রী আদরী বাদ্যকরকে নিয়ে মেতেছে অনুগামীরা। লোকাল ১৮ বাংলার ক্যামেরায় উঠে এল তাঁদের একান্ত মুহূর্তের কথা।
advertisement
2/5
প্রেমের সপ্তাহে স্ত্রীকে বিশেষ কী উপহার দিলেন শিল্পী? এই প্রশ্নের উত্তরে ভুবনবাবু এক বিশেষ আধ্যাত্মিক সংযোগের কথা জানালেন। তিনি বলেন, 'আজকে তো আমাদের একাদশী চলছে।'উপহারের চেয়েও তিথি ও নিষ্ঠাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই দম্পতি। উপহারের আদান প্রদান নয়, বরং সংযম আর ভক্তির মাধ্যমেই তাঁদের দিনটি শুরু হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
উপহার নিয়ে ভুবন বাদ্যকরের দর্শন অত্যন্ত সহজ সরল। তিনি জানালেন, আলাদা করে কিছু দেওয়ার চেয়ে তাঁর কাছে বড় বিষয় হল স্ত্রীকে সঙ্গে রাখা। তাঁর কথায়, 'যেখানেই যাই ওনাকে নিয়ে যাই, সত্যিই খুব আনন্দিত হই।' বাজার থেকে শুরু করে যেকোন‌ও ভ্রমণে আদরী দেবী সবসময় তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকেন, আর এটাই তাঁদের কাছে সবচেয়ে বড় পাওয়া।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
স্বামীর মুখে নিজের প্রশংসা এবং ভালবাসার কথা শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন আদরী বাদ্যকর। সাধারণ গ্রামীণ বধূর মতোই তিনি ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে চাননি। স্বামীর সাফল্যের দিনেও তিনি যেমন পাশে ছিলেন, আজকের এই নিভৃত উদযাপনেও তাঁর নীরব উপস্থিতি অনেক না বলা কথা বলে দিচ্ছিল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
পরিশেষে ভুবনবাবু 'জয় রাধে' ধ্বনি দিয়ে বুঝিয়ে দিলেন, তাঁদের ভালবাসার মূলে রয়েছে অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। বৈষয়িক কোন দামী গয়না বা বস্তুর চেয়ে একে অপরের প্রতি টানই তাঁদের দীর্ঘ দাম্পত্যের আসল রহস্য। লোকাল ১৮ বাংলার মাধ্যমে বীরভূমের এই দম্পতি আবারও প্রমাণ করলেন, ভালবাসা আসলে অতি সাধারণ জীবনযাপনের মধ্যেই লুকিয়ে থাকে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bhuvan Badyakar: 'ও যখন যা চায়, সেটাই পায়', ভ্যালেন্টাইন্স ডে-তে স্ত্রীকে কী উপহার দিলেন বাদামকাকু? দেখলে চোখে জল আসবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল