Berhampore Smart City: স্মার্ট সিটি হচ্ছে বহরমপুর! বদলে যাবে সাধারণ মানুষের জীবনযাত্রা, শহরজুড়ে CCTV, দুর্দান্ত ট্র্যাফিক ম্যানেজমেন্ট
- Reported by:Tanmoy Mondal
- Published by:Pooja Basu
Last Updated:
এই উদ্যোগের মাধ্যমে বহরমপুর শহরে আধুনিক পরিকাঠামো ,প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আসবে বলে অনেকেই আশা প্রকাশ করছেন।
advertisement
1/9

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। দেশ-বিদেশ থেকে প্রত্যেক বছর প্রচুর মানুষ মুর্শিদাবাদ জেলায় আসেন নবাবী ইতিহাস ছুঁয়ে দেখার জন্য।
advertisement
2/9
মুর্শিদাবাদ জেলায় লালবাগ, আজিমগঞ্জ সহ বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে এলে প্রচুর পর্যটক মূলত বহরমপুর শহরেই থাকেন এবং সেখান থেকেই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে যান।
advertisement
3/9
সকলের সুবিধার দিকে লক্ষ্য রেখে এবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরকে 'স্মার্ট সিটি' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিল রাজ্য সরকার। এই উদ্যোগের মাধ্যমে বহরমপুর শহরে আধুনিক পরিকাঠামো ,প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আসবে বলে অনেকেই আশা প্রকাশ করছেন।
advertisement
4/9
রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানান, 'স্মার্ট সিটি' প্রকল্পের মূল লক্ষ্য হল নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা। মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ এবং সদর শহর বহরমপুর এই প্রকল্পের আওতায় এলে শহরের যানজট কমানোর জন্য স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কে গোটা শহরকে আনা, শহরের রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং জল সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করা যাবে।
advertisement
5/9
এর পাশাপাশি ছাত্রছাত্রী এবং যুব সমাজের জন্য শহরের বিভিন্ন প্রান্তে থাকবে ওয়াইফাই জোন। এছাড়া এই প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনা , সৌরশক্তি ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
advertisement
6/9
সূত্রের খবর, বহরমপুরে 'স্মার্ট সিটি' প্রকল্পের কাজ শুরু হওয়ার পর এই শহরের ঐতিহ্যকে অক্ষুন্ন রেখেই আধুনিকীকরণের প্রক্রিয়া চলবে। বহরমপুর শহরে ইতিমধ্যেই একাধিক প্রসিদ্ধ শিক্ষা এবং বাণিজ্য কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সদর দপ্তর রয়েছে বহরমপুরে। শহর থেকে কিছু দূরেই রয়েছে কাটরা মসজিদ, হাজারদুয়ারি প্যালেস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন । স্মার্ট সিটি প্রকল্প এই ঐতিহ্যকে ডিজিটাল ট্যুরিজমের সঙ্গে যুক্ত করে পর্যটন শিল্পকে আরও অন্য ভিন্নমাত্রায় পৌঁছে দিতে পারে বলেও প্রশাসনের কর্তাদের অনুমান।
advertisement
7/9
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বর্তমানে বহরমপুর পুরসভায় ২৮ টি ওয়ার্ড থাকলেও শহর ক্রমশ পঞ্চায়েত এলাকায় বেড়ে চলেছে। ভাকুড়ি-১ পঞ্চায়েতকে বহরমপুর পুরসভার অন্তর্গত করার জন্যই ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে।
advertisement
8/9
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন,"বহরমপুর শহর স্মার্ট সিটি হিসেবে গড়ে উঠলে এখানকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য প্রচুর বৃদ্ধি পাবে ভিন রাজ্য এবং জেলা থেকে প্রচুর বিনিয়োগকারী এই জেলায় ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করবেন। তার ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।"
advertisement
9/9
নাড়ুগোপালবাবু বলেন," বহরমপুর স্মার্ট সিটি হলে সরকার এর জন্য হয়তো আলাদা করে অর্থ বরাদ্দ করবে। এর পাশাপাশি স্মার্ট সিটি হলে এই জেলায় একটি বিমানবন্দর গড়ে ওঠার সম্ভাবনা বৃদ্ধি পাবে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Berhampore Smart City: স্মার্ট সিটি হচ্ছে বহরমপুর! বদলে যাবে সাধারণ মানুষের জীবনযাত্রা, শহরজুড়ে CCTV, দুর্দান্ত ট্র্যাফিক ম্যানেজমেন্ট