Accident: এক রাতেই বদলাল ব্যবসায়ীর ভাগ্য! ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বাঁচল প্রাণ, হাবড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Accident: এক রাতেই বদলাল ব্যবসায়ীর ভাগ্য, বাঁচল প্রাণ। যশোর রোডে অভাব নজরদাড়ির। অল্পের জন্য বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেও, এক রাতেই সর্বস্বান্ত ব্যবসায়ীরা।
advertisement
1/6

*হাবড়া, রুদ্র নারায়ণ রায়: এক রাতেই বদলাল ব্যবসায়ীদের ভাগ্য, বাঁচল প্রাণ। তবে অভাব রয়েছে নজরদারির, বলছেন সকলেই। হাবড়ার চোংদায় রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল রাস্তার ধারের দুই দোকান।
advertisement
2/6
*অল্পের জন্য বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেও, এক রাতেই সর্বস্বান্ত ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া চোংদা এলাকার যশোর রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে হাবড়ার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরেকটি ট্রাকের।
advertisement
3/6
*নিয়ন্ত্রণ হারিয়ে সেই সময় একটি লরি আচমকাই রাস্তার ধারের দুটি দোকানে সজোরে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে দোকানের কাঠামো। রাত প্রায় আড়াইটে নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার পুলিশ।
advertisement
4/6
*পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরানোর ব্যবস্থা করে। তবে ঘটনায় কোনও প্রাণহানি না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করছে। সংকীর্ণ রাস্তা, ভারী যানবাহনের চাপ এবং পর্যাপ্ত নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
advertisement
5/6
*যশোর রোড সংলগ্ন হওয়ায় দিনরাত ভারী যানবাহনের যাতায়াত লেগেই থাকে। তাঁদের মতে, দিনের বেলায় এই দুর্ঘটনা ঘটলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল। এদিকে, দুর্ঘটনায় সম্পূর্ণ ভেঙে গিয়েছে দুই ব্যবসায়ীর দোকান। এক ব্যবসায়ীর কথায়, এক রাতেই সব শেষ হয়ে গেল।
advertisement
6/6
*কীভাবে এই ক্ষতি সামলাব বুঝতে পারছি না। হঠাৎ এই বিপুল আর্থিক ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবিও তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Accident: এক রাতেই বদলাল ব্যবসায়ীর ভাগ্য! ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বাঁচল প্রাণ, হাবড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা