Petrol and Diesel Price: ৬৩ টাকার পেট্রোল এখন অতীত! ভুটানে ভারতীয় গাড়িতে তেল বিক্রি বন্ধ, দুশ্চিন্তায় আলিপুরদুয়ারের চালকরা
- Reported by:Annanya Dey
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Petrol and Diesel Price: মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই ভুটান ভারতীয় নম্বর প্লেটের গাড়িতে পেট্রল বিক্রি বন্ধ করায় চিন্তায় পড়েছেন চালক ও পরিবহন ব্যবসায়ীরা
advertisement
1/5

মধ্য প্রাচ্যের যুদ্ধের কারণে দাম বাড়ছে পেট্রোলিয়াম সামগ্রীর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এবারে বাড়তে পারে পেট্রল, ডিজেলের দাম।আশঙ্কায় রয়েছেন গাড়ির চালকরা।এদিকে প্রতিবেশী দেশ ভুটান থেকেও দেওয়া হচ্ছে না ভারতীয় নম্বর প্লেটের কোনও গাড়িকে পেট্রল। (তথ্য ও ছবি: অনন্যা দে)
advertisement
2/5
যা আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গাড়ি, বাইক চালকদের কাছে। যদিও জ্বালানি তেল সঞ্চয় করে রাখার প্রবণতা দেখা যাচ্ছে না বলে দাবি করেছেন আলিপুরদুয়ার জেলার পাম্প মালিকরা। ফালাকাটা ও আলিপুরদুয়ার শহরের একটি তেল বিক্রেতা সংস্থার পেট্রল পাম্প মালিক দীপঙ্কর রায় বলেন 'বিক্রি বাড়ার কোনও লক্ষণ এখনও বুঝতে পারছি না। আগামী দিনে কী হতে চলেছে তা এখুনই বলা সম্ভব নয়।'
advertisement
3/5
অন্যদিকে কালচিনির এক বানিজ্যিক গাড়ির মালিক অভিষেক শা জানান,'এখনও আলিপুরদুয়ারের পেট্রল পাম্পগুলিতে দাম বাড়েনি। ফলে শুধু শুধু আশঙ্কার বশবর্তী হয়ে অতিরিক্ত টাকা লগ্নি করে তেল মজুত করছি না।ভুটান তেল দিচ্ছে না এটাই চিন্তার।"
advertisement
4/5
ইতিমধ্যেই ভারতীয় গাড়িতে তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী দেশ ভুটান। ফলে অনেকটা কম দামে ওই দেশ থেকে আর জ্বালানি তেল কিনতে পারছেন না ভারতীয়রা। ভুটানে ১ লিটার পেট্রলের দাম ৬৩ টাকা। যা অনেকটাই সস্তা।
advertisement
5/5
এই বিষয়ে জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামাশঙ্কর গুপ্তা জানান,'ভুটান ভারতীয় গাড়িতে জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করায়, তার প্রভাব পরিবহন ব্যবসায় পড়তে বাধ্য। ট্রাক, বাস চালক সকলেই তো ভুটান থেকেই তেল ভরিয়ে আনে' (তথ্য ও ছবি: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Petrol and Diesel Price: ৬৩ টাকার পেট্রোল এখন অতীত! ভুটানে ভারতীয় গাড়িতে তেল বিক্রি বন্ধ, দুশ্চিন্তায় আলিপুরদুয়ারের চালকরা