Moonlight Tea Plucking: বছরের হাতেগোনা কয়েকটা দিন সংগ্রহ করা হয় পাতা, চাঁদের আলো ছাড়া এই চায়ের ফ্লেভার অসম্পূর্ণ! ‘মুনলাইট টি’র গোপন রহস্য ফাঁস
- Reported by:Annanya Dey
- Published by:Nayan Ghosh
Last Updated:
Alipurduar Moonlight Tea Plucking: চাঁদের আলো গায়ে মেখে চা পাতা উত্তোলনের কাজ চলল চা বাগানে। চাঁদনি রাতে এমন দৃশ্যের সাক্ষী থাকতে মাঝেরডাবরি চা বাগানে হাজির পর্যটকরা। মুনলাইট টি প্রস্তুত করার জন্য চলল দুটি পাতা একটি কুঁড়ি সংগ্রহের কাজ।
advertisement
1/5

আকাশে দোল পূর্ণিমার চাঁদ উঠেছে। যার স্নিগ্ধ আলো ছড়িয়ে গিয়েছে চারিদিকে। এই চাঁদের আলো গায়ে মেখে চা পাতা উত্তোলনের কাজ চলল চা বাগানে। চাঁদনি রাতে এমন দৃশ্যের সাক্ষী থাকতে মাঝেরডাবরি চা বাগানে হাজির হয়েছিলেন পর্যটকরা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
চাঁদের আলোয় চা পাতা উত্তোলন, যার পোশাকি নাম মুনলাইট প্লাকিং। পূর্ণ পূর্ণিমাতে উৎপাদিত এই চা ‘মুনলাইট টি’ নামে পরিচিত। দোলপূর্ণিমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চা পাতা তোলার কাজ চলল ডুয়ার্সের মাঝেরডাবরি চা বাগানে। চাঁদের আলোয় তোলা চা পাতার সুগন্ধ মন ভরিয়ে দেয় চা প্রেমীদের।
advertisement
3/5
ডুয়ার্সের মাঝেরডাবরি চা বাগানে সোমবার পূর্ণ পূর্ণিমার চাঁদ দেখা যেতেই মুনলাইট প্লাকিং-এর কাজ শুরু হয় ।চা বাগানে গিয়ে এদিন দেখা যায় পূর্ণ পূর্ণিমায় চাঁদের আলোয় চলছে দুটি পাতা একটি কুঁড়ি সংগ্রহের কাজ।
advertisement
4/5
চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, "পূর্ণ পূর্ণিমার রাতে চাঁদের আলো পড়লেই চায়ের গুণগত মান অনেক বেড়ে যায়। এই চায়ের বাজারে খুব চাহিদা আছে। শুধুমাত্র মাঝেরডাবরি চা বাগান এই মুনলাইট টি উৎপন্ন করে আসছে।"
advertisement
5/5
কারখানায় এই বিশেষ দিনে তোলা কাঁচা চা পাতা দিয়ে যে চা তৈরি হবে, চায়ের বাজারে তার নাম 'মুনলাইট টি। যা স্বাদে গন্ধে টেক্কা দেয় অন্যান্য সমস্ত চা-কে। জোৎস্নার আলোয় তোলা চায়ে এক অদ্ভুত ধরনের অ্যারোমা তৈরি হয় প্রাকৃতিক উপায়েই। কারখানায় প্রস্তুতির পর ওই অ্যারোমা এক নতুন মাত্রা পায়। (ছবি ও তথ্য - অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Moonlight Tea Plucking: বছরের হাতেগোনা কয়েকটা দিন সংগ্রহ করা হয় পাতা, চাঁদের আলো ছাড়া এই চায়ের ফ্লেভার অসম্পূর্ণ! ‘মুনলাইট টি’র গোপন রহস্য ফাঁস