TRENDING:

Alipurduar News: আলিপুরদুয়ারের অভিভাবকদের অভিনব আইডিয়া! রঙ্গোলি এঁকে 'অ-আ-ক-খ'-র পাঠ, ভাষা দিবসে বাংলা বর্ণমালা চিনল খুদেরা

Last Updated:
Alipurduar News: শিশুদের আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব বোঝাতে আলিপুরদুয়ার এক স্কুলের অভিভাবকদের তাক লাগানো উদ্যোগ। রংবেরংয়ের রঙ্গোলির মাধ্যমে কচিকাঁচাদের চেনানো হল বাংলা বর্ণমালা।
advertisement
1/5
আলিপুরদুয়ারের অভিভাবকদের অভিনব আইডিয়া! রঙ্গোলি এঁকে 'অ-আ-ক-খ'-র পাঠ
শিশুমনে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব বিকশিত করতে আলিপুরদুয়ার শহরের এক স্কুলের অভিভাবকরা নিলেন অভিনব উদ্যোগ। রঙ্গোলি এঁকে তার মধ্যে লিখলেন বাংলা বর্ণ। আলিপুরদুয়ার শহরের অভিভাবকরা কুড়োলেন প্রচুর প্রশংসা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
সময় যত গড়াচ্ছে, ততই যেন মাতৃভাষার প্রতি জেন জি-র টান কমছে। বাংলা ভাষা বলতে পারলেও বাংলা বর্ণমালা সম্পর্কে ধারণা নেই শিশুদের। তাই তাঁদের ভাষা দিবস সম্পর্কে বোঝানোর আগে বাংলা বর্ণমালা চিনিয়ে রাখা জরুরি বলে মনে করছেন অভিভাবকরা।
advertisement
3/5
ওই স্কুলের প্রায় ১৫ জন অভিভাবক স্কুলের মাঠেই রঙ্গোলি আঁকলেন। এই রঙ্গোলিগুলির মাধ্যমে তাঁরা ফুটিয়ে তুললেন নিজেদের মনের ভাবনা। পাশাপাশি লিখলেন বাংলা বর্ণমালাও। রঙিন ছবি দেখে শিশুরা বাংলা বর্ণের সঙ্গে পরিচিত হল।
advertisement
4/5
প্রত্যেক বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। পশ্চিমবঙ্গ সহ বাংলাভাষী অঞ্চলে পালিত হয় এই বিশেষ দিন। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই দিন উদযাপিত হয়।
advertisement
5/5
স্বপ্না বর্মন নামের এক অভিভাবিকা জানান, "আমাদের শিশুরা বাংলা বর্ণমালা ঠিক করে চেনে না। নিজের ভাষার প্রতি সম্মান জানানো সবার আগে দরকার। একটা দিন ছেলেমেয়েদের বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে পারি। তাঁদের মাতৃভাষা কতটা মিষ্টি তা জানাতে পারি।" (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ারের অভিভাবকদের অভিনব আইডিয়া! রঙ্গোলি এঁকে 'অ-আ-ক-খ'-র পাঠ, ভাষা দিবসে বাংলা বর্ণমালা চিনল খুদেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল