TRENDING:

Kalbaisakhi Alert: কালো মেঘের আনাগোনা, জেলায়-জেলায় বইছে ঠান্ডা হাওয়া, ৫০ কিমি গতিতে হাওয়া, কালবৈশাখী কখন ঝাঁপাবে

Last Updated:
Kalbaisakhi Alert: উত্তরবঙ্গ জুড়ে আগামী দিনগুলিতে আবহাওয়ার মেজাজ কিছুটা পরিবর্তিত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানা যায়।
advertisement
1/5
জেলায়-জেলায় বইছে ঠান্ডা হাওয়া, ৫০ কিমি গতিতে হাওয়া, কালবৈশাখী কখন ঝাঁপাবে
আলিপুরদুয়ার, অনন্যা দে:উত্তরবঙ্গ জুড়ে আগামী দিনগুলিতে আবহাওয়ার মেজাজ কিছুটা পরিবর্তিত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানা যায়।
advertisement
2/5
সকাল ও সন্ধ্যার সময় বাতাসে সামান্য আর্দ্রতার উপস্থিতি অনুভূত হতে পারে। দিনের বেলায় রোদের সাথে মেঘের লুকোচুরি চলবে, ফলে আবহাওয়ার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
3/5
সোমবার থেকে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পং-এর মত দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। কালবৈশাখীর দাপট সবার প্রথমে দেখা যাবে এই এলাকাগুলিতে।
advertisement
4/5
এছাড়াও তরাই-ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা সমতলেও। দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৫. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১. ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩২. ৮ সর্বনিম্ন ২১. ৬ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩২. ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২২. ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Kalbaisakhi Alert: কালো মেঘের আনাগোনা, জেলায়-জেলায় বইছে ঠান্ডা হাওয়া, ৫০ কিমি গতিতে হাওয়া, কালবৈশাখী কখন ঝাঁপাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল