LED Blub: সুইচ বন্ধ করার পরেও LED বাল্ব জ্বলে কেন? ভুতুড়ে কাণ্ড নাকি যান্ত্রিক ত্রুটি! কারণটা জানলে আপনিও চমকে উঠতে পারেন
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Why Does An LED Bulb Glow Even After Switching Off: সুইচ বন্ধ করার পরেও অনেক সময় LED বাল্ব হালকা জ্বলে বা মিটমিট করে। এর পিছনে থাকতে পারে নিম্নমানের বাল্ব বা বৈদ্যুতিক সমস্যার কারণ। সহজ কিছু উপায়েই এই সমস্যার সমাধান করা সম্ভব।
advertisement
1/7

আমরা সবাই কোনও না কোনও সময়ে লক্ষ্য করেছি যে সুইচ বন্ধ করার পরেওএলইডি বাল্ব জ্বলতে থাকে, বলা ভাল হালকা আভা ছড়ায়। কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন কেন এমন হয়? যদি ভেবে থাকে এবং এখনও উত্তরটি না জেনে থাকেন, তাহলে এখানে রয়েছে সেই উত্তর।
advertisement
2/7
অতীতে, হলুদ আলোর বাল্বগুলো সাধারণত প্রায় ১০০ ওয়াটের হত। একটা সময়ে আমরা সবাই অভ্যস্ত ছিলাম সেই আলোতেই। তবে, ধীরে ধীরে কম ওয়াটের সিএফএল (CFL) চালু হয় এবং এখন এলইডি (LED)-এর দিকেই ঝোঁক বেশি। বলা হয় যে এগুলো সবচেয়ে কম শক্তি খরচ করে। এই ইলেকট্রিক বিল বাঁচানোযাচ্ছে, এটা এলইডি বাল্ব ব্যবহারের একটা মস্ত বড় কারণ তো বটেই! তার চেয়েও বড় কথা হল সময়ের দাবি। এখন আর হলুদ বাল্ব কেউ পছন্দ করেন না, ঘর থেকে বাজার সব জায়গাতেই সাদা আলোর রমরমা!
advertisement
3/7
কিন্তু কেউ কি কখনও খেয়াল করেছেন যে এগুলো অনেক সময়ে সুইচ বন্ধ করার পরেও জ্বলতে থাকে? এক নজরে দেখে নেওয়া যাক, কেনও এলইডি বাল্ব সুইচ বন্ধ করার পরেও জ্বলতে থাকে।
advertisement
4/7
এলইডি সুইচ বন্ধ করার পরেও জ্বলতে থাকার দুটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, এগুলোর নিম্নমান। এলইডি বাল্ব বিভিন্ন মানের হয়ে থাকে। একটি নিম্নমানের এলইডি বাল্ব বন্ধ করার পরেও মিটমিট করতে পারে বা কাঁপতে পারে। এটি একটি খুব সাধারণ সমস্যা।
advertisement
5/7
বিশেষ করে সস্তা, নিম্নমানের এলইডি-র ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। ভাল খবর হল, যে কেউ সহজেই ভাল বাল্ব এনে এই সমস্যাটি সমাধান করতে পারে।
advertisement
6/7
আরেকটি কারণ হতে পারে বৈদ্যুতিক সার্কিট। কখনও কখনও, সমস্যাটি বাল্বের নিজের নয়, বরং বৈদ্যুতিক সার্কিটের। এমন ক্ষেত্রে যা ঘটে তা হল, সুইচ বন্ধ করার পরেও সুইচের মধ্য দিয়ে অবশিষ্ট বিদ্যুৎ প্রবেশ করতে থাকে। এর কারণ হতে পারে যে নিউট্রাল তারটি আর্থের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত নয়।
advertisement
7/7
বন্ধ করার পরেও বাল্বের ফ্ল্যাশিং কীভাবে বন্ধ করা যেতে পারে:এলইডি বাল্বটি বদলে একটি ভাল ব্র্যান্ডের এলইডি লাগাতে হবে। এছাড়াও, ওয়্যারিং ঠিক আছে কি না তা পরীক্ষা করতে হবে। কেউ যদি নিশ্চিত না হয় তবে নিজের ইলেকট্রিশিয়ানকে ফোন করা বাঞ্ছনীয়; তিনি সঠিক নির্দেশনা দেবেন।