TRENDING:

Sim Card: মোবাইল সিম হাতে পেতে এবার পোড়াতে হবে অনেক কাঠখড়! ১ অক্টোবর থেকে লাগু নতুন নিয়ম

Last Updated:
Sim Card: ভারতীয় টেলিকম বিভাগ (DoT) এদেশে সিম কার্ডের ব্যবহার নিয়ন্ত্রণ করতে দু’টি নির্দেশিকা জারি করেছে।
advertisement
1/6
মোবাইল সিম হাতে পেতে এবার পোড়াতে হবে অনেক কাঠখড়! ১ অক্টোবর থেকে লাগু নতুন নিয়ম
সিম কার্ডের ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হতে চলেছে ভারতে। ফলে এবার থেকে সিম কার্ড কেনা এবং সক্রিয় করা আগের মতো সহজ নাও হতে পারে।
advertisement
2/6
নিরাপত্তার খাতিরে ভারত সরকার মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করেছে। ভারতীয় টেলিকম বিভাগ (DoT) এদেশে সিম কার্ডের ব্যবহার নিয়ন্ত্রণ করতে দু'টি নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম লাগু হলে সিম কার্ড বিক্রি করা দোকানগুলিকেও সতর্ক হতে হবে। এমনকী দোকানে কর্মরত ব্যক্তিদের উপর কড়া নজর রাখতে হবে দোকানিকে। গাফিলতি হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
advertisement
3/6
টেলিকম বিভাগ জানিয়েছে, সিম কার্ড বিক্রির ক্ষেত্রে জালিয়াতি বন্ধ করতে এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। টেলিকম সংস্থাগুলিকে ৩০ সেপ্টেম্বরের আগে তাদের সমস্ত 'পয়েন্ট অফ সেল' (POS) রেজিস্টার করিয়ে নিতে হবে।
advertisement
4/6
পাশাপাশি বড় টেলিকম সংস্থাগুলিকেও পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যেসমস্ত দোকানে তাদের সিম বিক্রি হচ্ছে তা যেন নিয়ম মেনে চলে। DoT-র নির্দেশিকায় বলা হয়েছে, অসম, কাশ্মীর এবং উত্তর পূর্বের মতো এলাকায় টেলিকম অপারেটরদের প্রথমে দোকানগুলিতে পুলিশি তদন্ত করাতে হবে। তারপর ওই দোকানকে তারা সিম বিক্রির অনুমতি দিতে পারবে।
advertisement
5/6
সিম হারিয়ে গেলে বা নষ্ট হলে কী হবে? একটি সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আরও একটি সিম কিনে ফেলা এখন আর সহজ হবে না। পুরনো সিম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা বদলে নেওয়ার আগে বিশদ যাচাইকরণ করা হবে৷ নতুন সিম কার্ড পাওয়ার সময়ও এই প্রক্রিয়াটি একই রকম হবে। কোনও রকম জালিয়াতি নেই, নিশ্চিত হওয়ার পরই একটি সিম কার্ডে কোনও নাগরিকের হাতে তুলে দেওয়া হবে।
advertisement
6/6
নতুন নিয়মের উদ্দেশ্যই হল সিম কার্ডকে সুরক্ষিত রাখা। পাশাপাশি জালিয়াতির সুযোগ যতটা সম্ভব কম করা। দেশ ও জনগণের নিরাপত্তার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে দাবি করেছে ভারত সরকার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Sim Card: মোবাইল সিম হাতে পেতে এবার পোড়াতে হবে অনেক কাঠখড়! ১ অক্টোবর থেকে লাগু নতুন নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল