TRENDING:

Jhulan Goswami: ছেলেরাও খেলতে পারত না ঝুলনের বল! 'চাকদহ এক্সপ্রেস' কোথায় গিয়ে থামবে?

Last Updated:
Womens World Cup 2022: ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) এতটা পথ পেরনো কিন্তু সহজ ছিল না।
advertisement
1/6
ছেলেরাও খেলতে পারত না ঝুলনের বল! 'চাকদহ এক্সপ্রেস' কোথায় গিয়ে থামবে?
ভারতের মহিলা দলের পেসার ঝুলন গোস্বামী এখন ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী। ৩৯ বছর বয়সী ঝুলন এখনও পর্যন্ত ২৪৮টি উইকেট নিয়েছেন। বিশ্বের আর কোনো মহিলা বোলার ২০০ উইকেটের রেকর্ড ছুঁতে পারেননি। বিশ্বকাপে সর্বোচ্চ ৩৯ উইকেটও নিয়েছেন তিনি।
advertisement
2/6
বাংলার ঝুলন গোস্বামী বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ২৫০ উইকেটের টার্গেট ছাড়াও বিশ্বকাপে সর্বাধিক উইকেটের রেকর্ডটি ধরে রাখতে চান। তবে এতদূর পৌঁছানো তাঁর কাছে সহজ ছিল না। ঝুলন ১৫ বছর বয়সে খেলা শুরু করেন। এর পর আর থামেননি।
advertisement
3/6
ঝুলন গোস্বামী শুরুতে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। তাঁর বলে রানও করতে পারত না ছেলেরা। এমন পরিস্থিতিতে অনেক সময় তাঁকে ম্যাচ থেকে ছিটকে দেওয়া হত। কিন্তু তিনি কখনও সাহস হারাননি। ২০০২ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। অর্থাৎ আজ থেকে ২০ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন।
advertisement
4/6
ঝুলনের বাবা-মা চেয়েছিলেন, তিনি যেন পড়াশোনা করে ভাল চাকরি করেন। কিন্তু ঝুলন বেছে নেন ক্রিকেটের পথ। অনুশীলনে যেতে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা বাসে যেতে হতো। ক্রিকেটে তাঁর ভাল পারফরম্যান্সের ভিত্তিতে ২০১০ সালে অর্জুন পুরস্কার এবং ২০১২ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। ২০০৭ সালে তিনি আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারও হন।
advertisement
5/6
ঝুলন গোস্বামী আন্তর্জাতিক কেরিয়ারে ১২ টেস্টে ৪৪ উইকেট নিয়েছেন। তাঁর সেরা পারফরম্যান্স ২৫ রানে ৪ উইকেট। একই সঙ্গে ১৯৭টি ওয়ানডেতে ২৪৮ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। ঝুলনের সেরা পারফরম্যান্স ৩১ রানে ৬ উইকেট। ৭ বার ৪টি ও ২ বার ৫টি উইকেট পেয়েছেন একই ম্যাচে। এর বাইরে ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৫৬টি উইকেট নিয়েছেন।
advertisement
6/6
বিশ্বকাপে ঝুলন গোস্বামীর সর্বোচ্চ ৩৯ উইকেট হয়েছে। অস্ট্রেলিয়ার লিনেট অ্যান ফুলস্টনও নিয়েছেন ৩৯ উইকেট। ক্যারল হজেস (৩৭) তৃতীয়, ক্লেয়ার টেলর (৩৬) চতুর্থ এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিক (৩৩) পাঁচ নম্বরে। অর্থাৎ ঝুলন ওয়ার্ল্ড আরেকটি বিশ্ব রেকর্ড থেকে মাত্র এক ধাপ দূরে।
বাংলা খবর/ছবি/খেলা/
Jhulan Goswami: ছেলেরাও খেলতে পারত না ঝুলনের বল! 'চাকদহ এক্সপ্রেস' কোথায় গিয়ে থামবে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল