TRENDING:

Who Will Play For KKR: ওয়াংখেড়েতে সামনে মুম্বই, জবরদস্ত গেমপ্ল্যান রেডি, প্রথম একাদশে যোগ-বিয়োগে কাদের জায়গা হল পাকা, কেকেআরের হাঁড়ির খবর

Last Updated:
KKR Playing 11: IPL 2026 এ KKR vs MI ম্যাচ রবিবার৷ চির প্রতিদ্বন্দী মুম্বইয়ের ঘরের মাঠে প্রথম থেকেই অঙ্ক কষে মাঠে নামতে তৈরি নাইটরা
advertisement
1/8
জবরদস্ত গেমপ্ল্যান রেডি, প্রথম একাদশে যোগ-বিয়োগে কাদের জায়গা হল পাকা, KKR-র হাঁড়ির খবর
কলকাতা: মরশুম শুরু হওয়ার আগে থেকেই একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে কেকেআর ক্যাম্পে৷ এই অবস্থায় রাত পোহালেই রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর৷ অজিঙ্ক রাহানের নেতৃত্বে নিজের হাতে থাকা সেরা অপশনদের নিয়ে প্রথম এগারো সাজাবে টিম ম্যানেজমেন্ট৷
advertisement
2/8
প্রথম এগারোয় ঢোকার জন্য কোন কোন বিদেশি প্লেয়িং ইলেভেনে থাকবে তা নিয়ে প্রাথমিক ব্লু প্রিন্ট পাওয়া যাচ্ছে৷ ওপেনিংয়ে থাকবার সম্ভাবনা অ্যালেন ফিঞ্চের৷ তিনি অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করার চান্স সবচেয়ে বেশি৷ অ্যালেনকেই দ্বিতীয় ওপেনার ভাবা হচ্ছে, কারণ বিশ্বকাপে তাঁর বিধ্বংসী ফর্ম। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইন‍ালে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
advertisement
3/8
তিন নম্বরে নিজেদের পুনো নাইট অঙ্গকৃষ রঘুবংশীর ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট৷ ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন এই ক্রিকেটা চার নম্বরে এ বারের লিগে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কেনা ক্যামেরন গ্রিন।
advertisement
4/8
রিঙ্কু সিং দীর্ঘদিন ধরে কেকেআর সৈনিক হওয়ার দায়িত্ব পালন করার পুরস্কার পেয়েছেন এই মরশুমে৷ তাঁকে অজিঙ্ক রাহানের ডেপুটি নির্ধারন করেছে টিম ম্যানেজমেন্ট৷ কেকেআরের সহ অধিনায়কের সম্ভাব্য ব্যাটিং অর্ডার  পাঁচ নম্বর৷
advertisement
5/8
ছয় নম্বরে যাওয়ার সম্ভাবনা রামনদীপ সিংয়ের। ইনিও নাইটদের পুরনো বিশ্বস্ত ব্যাটার৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের ওপেনিং ম্যাচে তাঁকে লোয়ার মিডিল অর্ডারে নামাতে পারে থিঙ্কট্যাঙ্ক৷ Photo Courtsey- KKR/Instagram
advertisement
6/8
সাত নম্বরে ফের বিদেশি স্লট রাখতে পারে কেকেআর ম্যানেজমেন্ট৷ এই জায়গায় লড়াই হতে পারে ক্যারিবিয়ান রভমান পাওয়েল এবং  জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানির।
advertisement
7/8
দুজনেই কার্যকারী পারফরম্যান্স করতে পারেন, এবার শেষ মুহূর্তে টিম কম্পোজিশন হতে পারে কী তা থিঙ্কট্যাঙ্কই বলবে৷
advertisement
8/8
আট থেকে এগারো নম্বরে থাকার সম্ভাবনা অনুকূল রায়, সুনী‍ল নারি‍ন, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বেশ কিছু অপশন আছে নাইটদের। চতুর্থ বিদেশি অতি অবশ্যই সুনীল নারিন৷ বল হাতে তিনি টিম কেকেআরের বড় ভরসা৷ এর আগের কয়েকবার তিনি ওপেনিংয়ে নেমেছেন৷ এবার হয়ত সেই দায়িত্বে আর তাঁকে দেখা নাও যেতে পারে৷ বোলিং ব্রিগেডের তিনিই বড় তারকা
বাংলা খবর/ছবি/খেলা/
Who Will Play For KKR: ওয়াংখেড়েতে সামনে মুম্বই, জবরদস্ত গেমপ্ল্যান রেডি, প্রথম একাদশে যোগ-বিয়োগে কাদের জায়গা হল পাকা, কেকেআরের হাঁড়ির খবর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল