TRENDING:

Vaibhav Suryavanshi: বিশ্বকাপ জেতানোর পরে অনন্য পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! গর্বিত গোটা দেশ

Last Updated:
Vaibhav Sooryavanshi: খেলার মাঠে অনেক পুরস্কার পেয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফেও পুরস্কার পেয়েছেন বৈভব। এবার পুরস্কার মিলল বিহার সরকারের তরফে।
advertisement
1/5
বিশ্বকাপ জেতানোর পরে অনন্য পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! গর্বিত গোটা দেশ
খেলার মাঠে অনেক পুরস্কার পেয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফেও পুরস্কার পেয়েছেন বৈভব। এবার পুরস্কার মিলল বিহার সরকারের তরফে। রবিবার ১৪ বছরের এই তারকা ক্রিকেটার দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাাট চৌধুরী এবং ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিংয়ের সঙ্গে দেখা করেছেন। তখনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা তারকাকে ৫০ লক্ষ টাকার চেক দিয়ে পুরস্কৃত করেন বিহারের মুখ্যমন্ত্রী। Image: X/NitishKumar
advertisement
2/5
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মাত্র ৫৫ বলে শতরান করেছিলেন, যা U-19 World Cup-এর ইতিহাসে অন্যতম দ্রুত শতরান। এই নিয়ে ভারত ষষ্ঠবার এই বিশ্বকাপ জিতেছে বৈভবের হাত ধরেই।
advertisement
3/5
বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হন বৈভব। তিনি বিশ্বকাপে মোট সাতটি ম্যাচে ৪৩৯ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১৬৯.৫০ আর গড় ছিল ৬২.৭১।
advertisement
4/5
বৈভব সূর্যবংশীর ইতিমধ্যেই সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে নজির গড়েছেন। আইপিএলে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ডও বৈভবের হাতেই। গুজরাতের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙেছেন।
advertisement
5/5
মাত্র ১৪ বছর বয়সে, উনি ভারতের অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। বৈভব ২৫টি ইনিংস খেলে ১,৪১২ রান করেছেন, গড় ৫৬.৪৮ আর স্ট্রাইক রেট ১৬৫-এর বেশি। তিনি মোট চারটা শতরান আর সাতটা অর্ধশতরান, সর্বোচ্চ স্কোর ১৭৫।
বাংলা খবর/ছবি/খেলা/
Vaibhav Suryavanshi: বিশ্বকাপ জেতানোর পরে অনন্য পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! গর্বিত গোটা দেশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল