টি-২০ বিশ্বকাপে ভারতের ওপেনিংয়ে বড় বদল! সুযোগ পাচ্ছেন বিধ্বংসী ব্যাটার! বাদ যাচ্ছে কে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026 IND vs NAM: আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জয় পেলেও দলের ব্যাটিং লাইনের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
advertisement
1/6

আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জয় পেলেও দলের ব্যাটিং লাইনের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
advertisement
2/6
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সূর্যকুমার যাদব অধিনায়কোচিত ইনিংস না খেললে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। একদিকে দলের বেশির ভাগ ব্যাটারদের রান না পাওয়া, তারউপর তারকা ওপেনারের অসুস্থতায় উদ্বিগ্ন দল।
advertisement
3/6
ওপেনার অভিষেক শর্মা প্রথম ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত অভিষেক এখনও অসুস্থ রয়েছেন।
advertisement
4/6
১২ তারিখ নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ভারতের। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অভিষেক শর্মা সুস্থ না হতে পারলে, ভারতীয় দলের ওপেনিংয়ে পরিবর্তন হতে পারে।
advertisement
5/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ ফর্মের ফলে শুধু ওপেনিং নয়, প্রথম একাদশ থেকেও বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। ইশান কিশান দুরন্ত পারফর্ম করে বিশ্বকাপে অভিষেক শর্মার ওপেনি পার্টনার হয়ে ওঠেন।
advertisement
6/6
এবার অভিষেক শর্মার অসুস্থতার কারণে ফের একবার সঞ্জু স্যামসনের কাছে সুযোগ আসতে পারে একাদশ ও ওপোনিংয়ে ফেরার। সুযোগ আসলে সঞ্জু তা কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার।