Suryakumar Yadav: বিশ্বকাপ জিতেও হারাবেন অধিনায়কত্ব! সূর্যকুমারের বদলে কে ভারতের নতুন টি-২০ নেতা? সামনে এল চমকে দেওয়া নাম!
- Published by:Sudip Paul
Last Updated:
Suryakumar Yadav: সর্বোচ্চ তিনবারের পাশাপাশি টানা দ্বিতীয়বার ও ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া। এমএস ধোনি ও রোহিত শর্মাদের সঙ্গ এক আসনে বসেছেন সূর্যকুমার।
advertisement
1/9

সূর্যকুমার যাদবের নেতৃত্বে তৃতীয়বারে জন্য টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সর্বোচ্চ তিনবারের পাশাপাশি টানা দ্বিতীয়বার ও ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া। এমএস ধোনি ও রোহিত শর্মাদের সঙ্গ এক আসনে বসেছেন সূর্যকুমার।
advertisement
2/9
কিন্তু সূর্যকুমার যাদবের বয়স ৩৫ পেরিয়ে গিয়েছে। আগামী টি-২০ বিশ্বকাপ ২০২৮ সালে। সেই সময় ৩৮ পেরিয়ে যাবে সূর্যকুমারের বয়স। ফলে ভবিষ্যতের কথা ভেবে ২০২৮ টি-২০ বিশ্বকাপে খেললেও সূর্যকুমার যাদব অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
advertisement
3/9
ফলে ভারতীয় দলের পরবর্তী টি-২০ অধিনায়ক কে হবেন তা নিয়ে রয়েছে জোর জল্পনা। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ মনে করেন, টি–২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সঞ্জু স্যামসন ভবিষ্যতে ভারতীয় টি–২০ দলের অধিনায়ক হতে পারেন।
advertisement
4/9
এবারের টি-২০ বিশ্বকাপে সঞ্জু স্যামসন টানা তিনটি অর্ধশতরান করেন, যার মধ্যে সেমিফাইনাল ও ফাইনালেও একটি করে ছিল। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সই দলকে রেকর্ড তৃতীয়বারের মতো টি–২০ বিশ্বকাপ জিততে সাহায্য করে।
advertisement
5/9
উইকেটকিপার ব্যাটসম্যান স্যামসন আইপিএলে রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলের সাফল্যে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন সময় পেরিয়ে ফিরে এসে বড় মঞ্চে সফল হওয়ার জন্য সমর্থক এবং বিশেষজ্ঞদের কাছ থেকেও তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন।
advertisement
6/9
কাইফ বলেন, “এই মুহূর্তে বলা কঠিন ভবিষ্যতে কে অধিনায়ক হবে, কিন্তু স্যামসন সেই দৌড়ে থাকতে পারে। একজন অধিনায়কের এমন হওয়া দরকার, যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। কখন বোলিং পরিবর্তন করতে হবে, সেরা একাদশ বেছে নেওয়া এবং খারাপ ফর্মে থাকা খেলোয়াড়দের পাশে দাঁড়ানো—এই সব বিষয় একজন অধিনায়ককে বুঝতে হয়।”
advertisement
7/9
তিনি আরও বলেন, স্যামসনের কাছে সেই অভিজ্ঞতা রয়েছে। যদি বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব ভবিষ্যতে দায়িত্ব ছেড়ে দেন, তাহলে স্যামসন সেই জায়গা নিতে পারেন। আইপিএলে দীর্ঘদিন অধিনায়কত্ব করার অভিজ্ঞতা তাঁর রয়েছে এবং ২০২২ সালে তিনি রাজস্থান রয়্যালসকে ফাইনালেও তুলেছিলেন। বর্তমানে তাঁর বয়স মাত্র ৩১, তাই ভবিষ্যতে তিনি ভারতের অধিনায়ক হতে পারেন বলে মনে করেন কাইফ।
advertisement
8/9
এই বিশ্বকাপে স্যামসনের প্রত্যাবর্তনের গল্পও ছিল অসাধারণ। প্রতিযোগিতার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ইনিংসে মাত্র ৪৬ রান করেছিলেন তিনি এবং এক সময় দলের জায়গাও হারিয়েছিলেন ইশান কিশানের কাছে। কিন্তু সুযোগ পেয়ে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন।
advertisement
9/9
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল পর্যন্ত স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেন। পাঁচ ইনিংসে তিনি ৩২১ রান করেন, গড় ছিল ৮০.২৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৯৯.৩৭। পুরো প্রতিযোগিতায় তিনি ২৭টি চার ও ২৪টি ছক্কা মারেন এবং তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সিরিজ সেরা প্লেয়ারও নির্বাচিত হন তিনি।