TRENDING:

Rohit Sharma: ক্যাচ মিসের ঋণ ব্যাটিংয়ে সুদে-আসলে মিটিয়ে দিল রোহিত! হিটম্যান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর বোলাররা

Last Updated:
Rohit Sharma: কেকেআরের বিরুদ্ধে চেনা মেজাজে পাওয়া গেল মুম্বইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক। একের পর এক মারকাটারি শট খেলে মুম্বইকে রান চেজে শক্ত ভিত গড়ে দেন রোহিত শর্মা।
advertisement
1/5
ক্যাচ মিসের ঋণ ব্যাটিংয়ে সুদে-আসলে মিটিয়ে দিল রোহিত! হিটম্যান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর বোলাররা
ফিল্ডিংয়ের সময় সহজ ক্যাচ ফেলে সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত শর্মা। কিন্তু কেকেআরের বিরুদ্ধে ব্যাট হাতে পেতেই সুদে-আসলে সব মিটিয়ে দিলেন হিটম্যান। পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্যাটিং রোহিতের।
advertisement
2/5
২২১ রানের টার্গেট কম চ্যালেঞ্জিং নয়। ওপেনিং জুটিতে ভাল শুরু দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। তবে রোহিতের গতবার ফর্ম ওঠা-নামা করায় ও দীর্ঘ দিন টি-২০ ক্রিকেট না খেলায় কতটা ফর্মে রয়েছেন হিটম্যান, তা নিয়ে একটা সংশয় ছিল অনেকের।
advertisement
3/5
কিন্তু কেকেআরের বিরুদ্ধে চেনা মেজাজে পাওয়া গেল মুম্বইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক। একের পর এক মারকাটারি শট খেলে মুম্বইকে রান চেজে শক্ত ভিত গড়ে দেন রোহিত শর্মা।
advertisement
4/5
রোহিত শর্মা এদিন কেকেআরের কোনও বোলারকে রেয়াত করেননি। একের পর এক হিট করে নাইট বোলারদের নাকানিচোবানি খাইয়ে ছেড়েছেন। রোহিতের হিটের সৌজন্য পাওয়ার প্লে-তেই ৮০ পেরিয়ে যায় মুম্বই। অপরদিকে, রায়ান রিকলটনও ঝোড়ো ব্যাটিং করেন।
advertisement
5/5
রোহিত এমন দানবীয় ব্যাটিং করেন যে বয়স বোঝার কোনও উপায় ছিল না। মাত্র ২৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। হাফ সেঞ্চুরি করার সময় পাঁচটি ছক্কা ও ৩টি চার মারেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন রোহিত।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma: ক্যাচ মিসের ঋণ ব্যাটিংয়ে সুদে-আসলে মিটিয়ে দিল রোহিত! হিটম্যান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর বোলাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল