Rohit Sharma: ধোনির রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, মোট ৫ রেকর্ড হিটম্যানের ঝুলিতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Breaks MS Dhoni's Records: ১৪ মাস পর টি-২০ ক্রিকেটে ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে পরপর ২টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে রান না পেলেও একাধিক রেকর্ড গড়েছেন রোহিত।
advertisement
1/5

১৪ মাস পর টি-২০ ক্রিকেটে ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে পরপর ২টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে রান না পেলেও একাধিক রেকর্ড গড়েছেন রোহিত।
advertisement
2/5
ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলে ১৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার নজির গড়লেন রোহিত।
advertisement
3/5
এছাড়া ভারত অধিনায়ক হিসেবে এই নিয়ে ১২টি দ্বিপাক্ষিক সিরিজ জিতলেন রোহিত শর্মা। যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক। রোহিতের পর ১০টি দ্বিপাক্ষিক সিরিজ জেতার নজির রয়েছে পাকিস্কানের সরফরাজ আহমেদের।
advertisement
4/5
এছাড়া অধিনায়ক হিসেবে এমএস ধোনিকে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক হিসাবে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি জিতেছিলেন ধোনি। আফগানিস্তানকে ইন্দোরে হারিয়ে রোহিতও ৪১টি ম্যাচ জিতেছেন। মাত্র ৫৩ ম্যাচে ধোনিকে ছুঁলেন রোহিত।
advertisement
5/5
এছাড়া, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ গড়ার রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক।