PCB To Make U Turn: হাঁকপাঁক করছে, সাহায্য না পেয়ে দম আটকে আসছে, ‘ধীরে চলো’ নীতিতে পাকিস্তানের ইউ টার্ন!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
PCB To Take U Turn: পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, এমনও সম্ভাবনা রয়েছে যে আইসিসি পাকিস্তানের পুরো বার্ষিক রাজস্ব ভাগ, যা প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, আটকে রাখতে পারে এবং সম্প্রচারকারীকে একই পরিমাণ অর্থ প্রদান করতে পারে।
advertisement
1/7

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটকবাজি শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তাদের দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করবে, পিসিবি এখনও পর্যন্ত সরকারের মতেই সায় দিলেও জানে যে এটি করলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
advertisement
2/7
এবার হবে ক্ষতির মেগা ধাক্কা, পিসিবিরই বিশাল ক্ষতি হবে না, আইসিসিও এমন কিছু সিদ্ধান্ত নেবে যা নিশ্চিতভাবেই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দেবে। আইসিসি পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সতর্ক করেছে, অন্যথায় গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। এখন ওয়াকিবহাল মহলের ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে ইউ-টার্ন নেবে। ক্রিকেট বিশেষজ্ঞদের এটাই ভীষণ বিশ্বাস।
advertisement
3/7
বেশ কিছু প্রতিবেদনেও এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। যদি এমনটা ঘটে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ পাকিস্তান যেকোনও ধরনের সিদ্ধান্ত খুবই ধীরগতিতে নেয়৷ এবারও যদি সেরকম কিছু হয় তাহলে কোনও চমক থাকবে না৷
advertisement
4/7
পাকিস্তান কেন ইউ-টার্ন নিতে বদ্ধপরিকর?সূত্রের মতে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার পাকিস্তান ক্রিকেট দলের সিদ্ধান্তটি একটি রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল। এতে পাকিস্তান ক্রিকেট দলের কোনও লাভ হবে না। মনে করা হচ্ছে যে বাংলাদেশ নির্বাচনের পর পিসিবি প্রধান মহসিন নকভি ইউ-টার্ন নিতে পারেন।
advertisement
5/7
বাংলাদেশের নির্বাচন এবং ভারত-পাকিস্তান ম্যাচের মধ্যে তিন দিন বাকি আছে। বাংলাদেশের নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আর ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এশিয়া কাপেও পাকিস্তান একই রকম নাটক করেছিল, টুর্নামেন্ট বাদ দেওয়ার হুমকি দিয়েছিল কিন্তু পরে খেলেছিল। এই কারণেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
advertisement
6/7
পিসিবির বিরুদ্ধে আইনি মামলার প্রস্তুতি চলছে। এই বিষয়ে সর্বশেষ আপডেটে, আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে। যদি তারা ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে না খেলেন, তাহলে টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। পিসিবির একটি সূত্র এই তথ্য দিয়েছে।
advertisement
7/7
পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, এমনও সম্ভাবনা রয়েছে যে আইসিসি পাকিস্তানের পুরো বার্ষিক রাজস্ব ভাগ, যা প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, আটকে রাখতে পারে এবং সম্প্রচারকারীকে একই পরিমাণ অর্থ প্রদান করতে পারে।