TRENDING:

IPL 2026: বাতিল জমকালো অনুষ্ঠান! ফাঁকা রাখা হবে গ্যালারির কিছু আসন! IPL-এ কেন কালো ব্যান্ড পরে নামছে RCB?

Last Updated:
আর বেশি সময় নেই, শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরসুম। শনিবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবারের শুরুটা একটু ভিন্ন—মাঠে নামার সময় কালো আর্মব্যান্ড পরে খেলবেন বিরাট কোহলি ও তাঁর দল।
advertisement
1/5
বাতিল জমকালো অনুষ্ঠান! ফাঁকা রাখা হবে গ্যালারির কিছু আসন!  IPL-এ কেন কালো ব্যান্ড পরে নামছে RCB?
বেঙ্গালুরু:  আর বেশি দেরি নেই—শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরসুম। শনিবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবারের শুরুটা অন্যরকম আবহেই হতে চলেছে। মাঠে নামার সময় বিরাট কোহলিরা কালো আর্মব্যান্ড পরে খেলবেন।
advertisement
2/5
গত বছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। আরসিবি-র তরফে জানানো হয়েছে, ওই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো ১১ জনকে সম্মান জানাতে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় ক্রিকেটাররা ১১ নম্বর জার্সি পরবেন। পাশাপাশি স্টেডিয়ামের ১১টি আসন ফাঁকা রাখা হবে।
advertisement
3/5
শুধু তাই নয়, এই ঘটনাকে মাথায় রেখে এবারের আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। সাধারণত যে মাঠে প্রথম ম্যাচ হয়, সেখানেই জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়। কিন্তু এবার সেই ধারা বদলেছে। চিন্নস্বামী স্টেডিয়ামে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না, এমনকি পুরো টুর্নামেন্টেই ওপেনিং সেরেমনি বাতিল করা হয়েছে।
advertisement
4/5
বোর্ডের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, গত বছরের সেই মর্মান্তিক ঘটনার কারণেই এবারে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে না।
advertisement
5/5
তবে টুর্নামেন্টের শেষে একটি জমকালো সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আগামী ৩১ মে ফাইনালের আগে সেই আয়োজন হতে পারে।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2026: বাতিল জমকালো অনুষ্ঠান! ফাঁকা রাখা হবে গ্যালারির কিছু আসন! IPL-এ কেন কালো ব্যান্ড পরে নামছে RCB?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল