Mehidy Hasan Miraz: বাংলাদেশের বোলার আইসিসির তালিকায় দুইয়ে, বুমরা পিছলে পাঁচে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বাংলাদেশের ক্রিকেটে আজ বড় দিন।
advertisement
1/5

বাংলাদেশের ক্রিকেটে আজ বড় দিন। আজ ওপার বাংলার একজন বোলার আইসিসির সেরা বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন। মেহেদি হাসান মিরাজের উপর আজ গোটা বাংলাদেশ গর্বিত।
advertisement
2/5
মিরাজ বাংলাদেশের তৃতীয় বোলার হিসাবে আইসিসি-র ক্রমতালিকায় দুইয়ে উঠে এলেন। এর আগে শাকিব আল হাসান ও আব্দুর রজ্জাক এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
advertisement
3/5
ভারতীয় দলের পেসার জসপ্রিত বুমরা পিছলে পাঁচে নেমে গিয়েছেন। তালিকার এক নম্বরে রয়েছেন নিউ জিল্য়ান্ডের ট্রেন্ট বোল্ট।
advertisement
4/5
আরও একজন বাংলাদেশি বোলার ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন। তিনি মুস্তাফিজুর রহমান। ৯ নম্বরে রয়েছেন তিনি।
advertisement
5/5
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে দুটি ম্যাচে সাত উইকেট তুলে নিয়েছেন অফ স্পিনার মিরাজ। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। দুজনেই এমন ভাল পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন।