TRENDING:

IND vs NZ: চোখে সর্ষে ফুল দেখবে নিউজিল্যান্ড! শেষ মুহূর্তে কোন চাল দেবে ভারত? জেনে নিন বিস্তারিত

Last Updated:
IND vs NZ: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। বড় ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
advertisement
1/6
চোখে সর্ষে ফুল দেখবে নিউজিল্যান্ড! শেষ মুহূর্তে কোন চাল দেবে ভারত? জেনে নিন বিস্তারিত
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। বড় ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে ভারতীয় ফ্যানেদের মধ্যে দলের কৌশল কী হবে, কাকে খেলানো হবে, কাকে বসানো হবে, তা নিয়ে রয়েছে জোর জল্পনা।
advertisement
2/6
বিশেষ করে সেমিফাইনালে ভারত জিতলেও দলের বোলিং নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে দলের অন্যতম বোলিং শক্তি স্পিনারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে চলছে কাটাচেরা। ফাইনাল ম্যাচের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। অনেকেই মনে করছেন, তার বদলে অভিজ্ঞ স্পিনার কুলদীপকে দলে নেওয়া হতে পারে।
advertisement
3/6
বিশ্বকাপের শুরুতে ভালো খেললেও সাম্প্রতিক কয়েকটি ম্যাচে বরুণ চক্রবর্তী খুব একটা সফল হতে পারেননি। ব্যাটসম্যানরা তাকে সহজেই আক্রমণ করেছেন এবং তিনি অনেক রান খরচ করেছেন। আগে তিনি নিখুঁত লাইন-লেংথে বল করে ব্যাটসম্যানদের বিপাকে ফেলতেন, কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে সেই ধার আর দেখা যাচ্ছে না। ফলে দলের মধ্যে স্পিন বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে।
advertisement
4/6
এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কুলদীপ যাদবকে খেলানো যেতে পারে। প্রাক্তন ভারতীয় অধিনায়করা পর্যন্ত বলেছেন, বরুণের বদলে কুলদীপকে সুযোগ দিলে দল উপকৃত হতে পারে। কুলদীপ অভিজ্ঞ স্পিনার এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতাও তার রয়েছে বলে অনেকে মনে করেন।
advertisement
5/6
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক এবং এখানে বড় স্কোর হওয়ার সম্ভাবনা বেশি। তাই বোলারদের জন্য কাজটা কঠিন হতে পারে এবং সঠিক বোলিং কৌশলই ম্যাচের ফল নির্ধারণ করতে পারে।
advertisement
6/6
সব মিলিয়ে ভারতের সামনে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—দলে পরিবর্তন আনা হবে কি না। যদিও চূড়ান্ত একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলছে, তবুও ফাইনালে সেরা দল নিয়েই নামতে চাইবে ভারত। এই ম্যাচ জিততে পারলে ভারত তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে পারে।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs NZ: চোখে সর্ষে ফুল দেখবে নিউজিল্যান্ড! শেষ মুহূর্তে কোন চাল দেবে ভারত? জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল