রডোডেড্রনের শরবত থেকে খোয়া ক্ষীরের মিষ্টি! কুলদীপ যাদবের বিয়ের মেনুর প্রতি প্লেটের খরচ শুনলে ভিরমি খাবেন!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কুলদীপ-বংশিকার বিয়ের মেনুতে হাজার পদ! এক প্লেটের খরচ কত শুনলে ভিরমি খাবেন!
advertisement
1/5

একসময় ভারতীয় ক্রিকেট টিমের অপরিহার্য অংশ হলেও এখন লাইমলাইট থেকে বেশ কিছুটা দূরে। তবে শনিবার রাতে জীবনের নয়া ইনিংস শুরু করছেন কুলদীপ যাদব। উত্তরপ্রদেশের ভূমিপুত্র বিয়ে করছেন উত্তরাখন্ডের মেয়ে বংশিকা চাড্ডাকে।দেরাদুনের পাহাড় ঘেরা এই বিয়ের আসরে কেবল বর-কনের সাজ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদের বিয়ের রাজকীয় ভোজ। কুলদীপের শ্বশুরবাড়ির ঐতিহ্য মেনেই মেনুতে প্রাধান্য পেয়েছে উত্তরাখণ্ডের ‘খাঁটি পাহাড়ি’ স্বাদ।
advertisement
2/5
এই বিশেষ রাজকীয় ডিনারের আকর্ষণীয় মেনু জানতে আপনার চোখ ছানাবড়া হবেই। জানা যাচ্ছে, বিয়ের প্রতি প্লেটে খরচ ৬ হাজার টাকা! এই মহাভোজে কী কী থাকছে, চোখ বুলিয়ে নেওয়া যাক।স্টার্টারশুরুতেই বুরানশ শরবত: উত্তরাখণ্ডের জঙ্গল থেকে আনা রোডোডেনড্রন ফুলের টাটকা শরবত।ভাট কে ডুবকে: কালো সয়াবিন থেকে তৈরি পাহাড়ের বিখ্যাত মুচমুচে স্টার্টার।পাহাড়ি পনির টিক্কা: পাহাড়ি মশলায় ম্যারিনেট করা নরম পনির।
advertisement
3/5
প্রধান ভোজগাহাত কি ডাল: পাহাড়ের ঐতিহ্যবাহী এবং শরীরের জন্য উপকারী কুলথ ডালের বিশেষ প্রিপারেশন।চৈসুনি: কলাই ডাল রোস্ট করে তৈরি করা উত্তর ভারতের অন্যতম সিগনেচার পদ।আলু কে গুটকে: লাল লঙ্কা আর জখিয়া ফোরন দিয়ে তৈরি পাহাড়ি আলুর দম।কাপা: পালং শাক আর চালের গুঁড়ো দিয়ে তৈরি একটি অত্যন্ত সাবেকি পাহাড়ি গ্রেভি।পাহাড়ি রাইতা: সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি ঝাঁঝালো ইয়োগার্ট।
advertisement
4/5
শেষ পাতে মিষ্টিঝাঙ্গোরা কি খির: চালের বদলে জোয়ার-বাজরা বা মিলেট দিয়ে তৈরি রাজকীয় পায়েস।সিংগরি কি মিঠাই: খোয়া ক্ষীর আর মালু পাতার গন্ধে মোড়ানো উত্তরাখণ্ডের বিখ্যাত মিষ্টি।বাল মিঠাই: আলমোড়ার বিখ্যাত চকোলেট স্বাদের ব্রাউন মিষ্টি।
advertisement
5/5
কুলদীপ যাদব চেয়েছেন তাঁর বিয়ের প্রতিটি পদে যেন উত্তরাখণ্ডের মাটির ছোঁয়া থাকে। ভারতের সেরা এই স্পিনার বংশিকার গুগলিতে ক্লিন বোল্ড হয়ে পাহাড়ের জামাই হতে চলেছেন। অতিথিরা শনিবার এই পাহাড়ি স্বাদের ম্যাজিকে মজে থাকবেন রাতভর। অতিথি তালিকায় রয়েছেন হেভিওয়েট তারকারা। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, আমন্ত্রিত সকলেই।বিয়ের আসর থেকে আসা প্রতিটি ছবি এখন নেটপাড়ায় ট্রেন্ডিং। বিশেষ করে কুলদীপের প্রাণের বন্ধু যুজবেন্দ্র চাহাল যেভাবে বিয়ের অন্দরমহলের ছবি সামনে এনেছেন, তাতে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।