TRENDING:

MS Dhoni : ১৩ বছরের পুরনো মানহানির মামলা, ধোনিকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ আদালতের! আইপিএস অফিসারের সঙ্গে লড়াই

Last Updated:
MS Dhoni : এর পরই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা করেন ধোনি। ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ক্যাপ্টেন কুল।
advertisement
1/6
১৩ বছরের পুরনো মানহানির মামলা, ধোনিকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ আদালতের!
গত প্রায় ১২ বছর ধরে চলছিল একটি মানহানির মামলা। সেই মামলায় এবার মহেন্দ্র সিং ধোনিকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত! মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর সারা দেশে হইচই পড়ে গিয়েছে।
advertisement
2/6
ধোনিতকে অবশ্য জরিমানা করা হয়নি। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে করা মানহানির মামলায় তথ্য হিসেবে প্রদেয় কমপ্য়াক্ট ডিস্কের প্রতিলিপি বা অনুবাদ বের করার জন্য ধোনিকে ১০ লাখ টাকা দিতে বলা হয়েছে আদলতের তরফে।
advertisement
3/6
২০১৩ আইপিএল চলাকালীন গড়াপেটার মারাত্মক অভিযোগ উঠেছিল। খোদ তদন্তকারী অফিসার আইপিএস সম্পথ কুমার এক টেলিভিশন চ্য়ানেলে বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন সেই সময়। তিনি বলেছিলেন, গড়াপেটায় ধোনিও জড়িত।
advertisement
4/6
এর পরই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা করেন ধোনি। ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ক্যাপ্টেন কুল। ধোনির দাবি ছিল, সেই আইপিএস অফিসার তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।
advertisement
5/6
২০১৪ সালে ওই মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য সিডি আকারে পেশ করা হয়েছিল ধোনির তরফে ৷ এর পর হাইকোর্টের তরফে সিডি'র তথ্য লিখিত আকারে চেয়ে পাঠানো হয় বাদী পক্ষের কাছে ৷ বলা হয়, প্রতিলিপি বা লিখিত আকারে তথ্য বের করার যে অর্থ তা বাদী পক্ষকেই পূরণ করতে হবে ৷
advertisement
6/6
আদালত জানিয়েছে, সিডি থেকে প্রতিলিপি বের করতে হলে অনুবাদক এবং টাইপিস্টকে তিন থেকে চার মাস কাজ করতে হবে। পারিশ্রমিক-সহ বাকি সমস্ত খরচ অনুযায়ী ১০ লাখ টাকা ধোনিকেই দিতে বলা হয়েছে আদালতের তরফে।
বাংলা খবর/ছবি/খেলা/
MS Dhoni : ১৩ বছরের পুরনো মানহানির মামলা, ধোনিকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ আদালতের! আইপিএস অফিসারের সঙ্গে লড়াই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল