TRENDING:

KKR News: ঘরের মাঠে কেকেআরের হয়ে গলা ফাটাতে আসছেন কিং খান? সামনে এল বড় আপডেট

Last Updated:
Kolkata Knight Riders: প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের বোলিং যেভাবে ব্যর্থ হয়েছে, তাতে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে নামার আগে চাপে রয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। ঘুড়ে দাঁড়াতে চলছে সবরকম চেষ্টা।
advertisement
1/5
KKR News: ঘরের মাঠে কেকেআরের হয়ে গলা ফাটাতে আসছেন কিং খান? সামনে এল বড় আপডেট
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে কেকেআরকে। হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার ঘরের মাঠে এবারের মরশুমে প্রথমবার নামতে চলেছে কলতাতা নাইট রাইডার্স।
advertisement
2/5
২ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআরে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে কেকেআরের রেকর্ড বরাবর ভালো। শেষবার আইপিএল ট্রফি ২০২৪ সালে কেকেআর পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই।
advertisement
3/5
কিন্তু প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের বোলিং যেভাবে ব্যর্থ হয়েছে, তাতে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে নামার আগে চাপে রয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। ঘুড়ে দাঁড়াতে চলছে সবরকম চেষ্টা।
advertisement
4/5
একইসঙ্গে, ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রাথমিকভাবে জানা গিয়েছিল কেকেআরের অন্যতম মালিক 'বলিউড বাদশা' শাহরুখ খান মাঠে উপস্থিত থাকতে পারেন। এর আগেও মরশুমে প্রথম ইডেন ম্যাচে গ্যালারিতে থেকেছেন কিং খান। কিন্তু এবার আর তা হচ্ছে না।
advertisement
5/5
ডিসেম্বরে শাহরুখের নতুন ছবি রিলিজ করবে। আপাতত শুটিংয়ের কাজে ব‌্যস্ত কিং খান। তবে টিমকে কথা দিয়েছেন, পরের দুটো হোম ম‌্যাচের যে কোনও একটায় আসবেন তিনি। যদিও ম্যাচে আগে দলের কাছে শাহরুখের বার্তা আসতে পারে বলে খবর।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: ঘরের মাঠে কেকেআরের হয়ে গলা ফাটাতে আসছেন কিং খান? সামনে এল বড় আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল