রাজস্থান রয়্যালস দল চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করেছে। চেন্নাইয়ের দলে আন্তর্জাতিক মানের বোলার থাকলেও, সূর্যবংশী তাঁদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন। বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের গতি পুরোপুরি বদলে দেয় এবং দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়।
বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংসের ফলে চেন্নাই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। সূর্যবংশীর সাহসী ব্যাটিং এবং আত্মবিশ্বাস প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। তাঁর পারফরম্যান্স দেখিয়ে দেয়, বয়স কোনো বাধা নয়, প্রতিভা থাকলে বড় মঞ্চেও নিজের ছাপ রাখা যায়। বৈভবের ব্যাটিংয়ের সৌজন্যেই ১২৯ রানের টার্গেট রাজস্থান মাত্র ১২.১ পূরণ করে ফেলে।
advertisement
ম্যাচের পরেও এক মজার মুহূর্ত দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায় রাজস্থানের বৈভবের সতীর্থ তাঁকে জিজ্ঞেস করেন তাঁর এই ব্যাটিংয়ের রহস্য কি? মজার উত্তর দেন কিশোর তারকা। হেসে সূর্যবংশী তাঁর সাফল্যের মজার ‘রহস্য’ও জানান। তিনি বলেন, “আজ ম্যাচে যাওয়ার আগে রাজভোগ মিষ্টি খেয়েছিলাম।” তাঁর এই সরল মন্তব্য ভক্তদের মন জয় করে নেয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর এই সহজ স্বভাবও তাঁকে আরও জনপ্রিয় করে তুলছে।
