KKR vs SRH: বোলিং নিয়ে বড় চিন্তা! দ্বিতীয় ম্যাচেই কেকেআর বোলিং অ্যাটাকে বড় বদল! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs SRH: প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটাররা ভালো পারফর্ম করলেও বোলিং ডিপার্টমেন্ট কেকেআরের পুরোপুরি ব্যর্থ হয়েছে। দ্বিতীয় ম্যাচে বোলিং অ্যাটাকে বড় বদল।
advertisement
1/5

প্রথম ম্যাচে হারের ধাক্কার পর বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ইডেন গার্ডেন্সে জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
advertisement
2/5
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটাররা ভালো পারফর্ম করলেও বোলিং ডিপার্টমেন্ট কেকেআরের পুরোপুরি ব্যর্থ হয়েছে। যা দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ব্যাটিং সমৃদ্ধ হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে চিন্তায় রেখেছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে।
advertisement
3/5
ইডেন গার্ডেন্সে সাম্প্রতিক সময়ে বড় রানের ম্যাচ বেশি দেখা যাচ্ছে। তাই এই ম্যাচেও চার-ছক্কার বন্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যাটাররা সুবিধা পেলে সহজেই বড় রান তুলতে পারে, তবে বোলারদের সঠিক সময়ে ভালো পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
advertisement
4/5
প্রথম ম্যাচে কেকেআরের বোলিং অ্যাটাকের ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে একাদশে কেমন কম্বিনেশন হবে তা জল্পনা রয়েছে। মুজারবানি প্রথম ম্যাচে ফ্লপ। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াও নামতে পারে কেকেআর। সেক্ষেত্রে ভরসা রাখতে হবে দেশীয় পেসারদের উপর। ব্যাটিংয়ে খুব একটা বদল হবে না।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক। ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক ত্যাগি।