KKR News: মুম্বই ম্যাচের আগে বড় চিন্তা কেকেআরের! কীভাবে সামাল দেবেন কোচ-অধিনায়ক?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: কাগজে-কলমে কেকেআরের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। একাধিক ম্যাচ জেতানোর মতো ব্যাটার রয়েছে দলে। কিন্তু এই শক্তির মাঝেই একটি বড় চিন্তা নাইটদের।
advertisement
1/5

তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নতুন কোচ অভিষেক নায়ারের নেতৃত্বে আইপিএলের ২০২৬ মরশুমে নামতে চলেছে। এছাড়াও কোচিং দলে রয়েছেন শেন ওয়াটসন ও টিম সাউদি। সব মিলিয়ে দল নতুন রূপে শুরু করতে চাইছে নাইটরা।
advertisement
2/5
কাগজে-কলমে কেকেআরের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। একাধিক ম্যাচ জেতানোর মতো ব্যাটার রয়েছে দলে। কিন্তু এই শক্তির মাঝেই একটি বড় চিন্তা কারণ হচ্ছে—পেস বোলিং বিভাগ তুলনায় কিছুটা দুর্বল ও অনভিজ্ঞ।
advertisement
3/5
মুস্তাফিজুর রহমানের চলে যাওয়া বড় ধাক্কা দিয়েছে কেকেআরকে। যদিও ব্লেসিং মুজারবানি দলে যোগ দিয়ে কিছুটা ভারসাম্য এনেছেন, তবুও হর্ষিত রানা, আকাশ দীপের অনুপস্থিতি অভিজ্ঞতার ঘাটতি বাড়িয়েছে। নতুন মুখ সৌরভ দুবে ও নবদীপ সাইনি, উমরান মালিক থাকলেও চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হবে।
advertisement
4/5
বিদেশি ক্রিকেটার বাছাইও কেকেআরের জন্য কঠিন হয়ে উঠেছে। সুনীল নারিন ও ক্যামেরন গ্রিনের জায়গা প্রায় নিশ্চিত। কিন্তু বাকি দুই স্থানের জন্য লড়াই চলছে টিম সাইফার্ট, ফিন অ্যানেল, রাচিন রবীন্দ্র, রভম্যান পাওয়েলের মধ্যে। গ্রিন ও পাওয়েল খেললে পেস অ্যাটাকে কিছুটা সাহায্য হবে কেকেআরের।
advertisement
5/5
সব মিলিয়ে, সঠিক কম্বিনেশন বেছে নেওয়াই কেকেআরের সাফল্যের চাবিকাঠি হতে পারে। ব্যাটিং শক্তি কাজে লাগানোর পাশাপাশি বোলিং বিভাগকে সামলাতে পারলেই দলটি এবারের আইপিএলে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। তবে পেস অ্যাটাক নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে।