ইরফান পাঠানের মতে, এই ম্যাচে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারেন জসপ্রীত বুমরাহ। গত মরশুমে চোটের কারণে শুরুতে খেলতে পারেননি তিনি। তবে এবার শুরু থেকেই দলে থাকায় মুম্বইয়ের বোলিং অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। আর ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্স কতটা শক্তিশালী তাও স্মরণ করিয়ে দিয়েছেন পাঠান।
তিনি আরও বলেন, মুম্বই দলে একাধিক টি-২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রয়েছেন, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ভালো পারফরম্যান্স করতে পারে। প্রথম ম্যাচে হারার প্রবণতা কাটিয়ে ওঠার সুযোগও এবার তাদের সামনে রয়েছে। অন্যদিকে, রোহিত শর্মার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ইরফানের মতে, তাঁর ফিটনেস এখন আগের থেকে ভালো, তাই তাঁকে মাঠে বেশি সময় রাখা উচিত। এতে তাঁর ব্যাটিংয়ের ধারও বাড়বে এবং দল উপকৃত হবে।
advertisement
আরও পড়ুনঃ KKR News: এবার আইপিএলে নতুন ভূমিকায় আংক্রীশ রঘুবংশী! চমক দিতে তৈরি কেকেআর
কেকেআরের ক্ষেত্রে সঠিক দল গঠন করা বড় চ্যালেঞ্জ বলে মনে করে পাঠান। ফিন অ্যালেন, অজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিনের ওপর বড় দায়িত্ব থাকবে। পাশাপাশি বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে ভালো করতে হবে। বিশেষ করে পেস বোলিং বিভাগ কেমন করে, তার উপরই ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে বলে জানিয়েছেন তারকা অলরাউন্ডার।
