KKR News: কেকেআরের স্বপ্ন ভেঙে খান খান! নিলামের টেবিলে ঘটল এমন ঘটনা, জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders heart broken IPL 2025 mega auction: আইপিএল ২০২৫-এর মেগা নিলাম খুব একটা ভাল গেল না কেকেআরের। অন্তত নিলাম দেখে তেমনটাই মনে হচ্ছে করছেন কলকাতার ফ্যানেরা। অধিনায়ক কে হবে তা নিয়ে সংশয় অব্যাহত।
advertisement
1/8

আইপিএল ২০২৫-এর মেগা নিলাম খুব একটা ভাল গেল না কেকেআরের। অন্তত নিলাম দেখে তেমনটাই মনে হচ্ছে করছেন কলকাতার ফ্যানেরা। অধিনায়ক কে হবে তা নিয়ে সংশয় অব্যাহত।
advertisement
2/8
যে সকল ক্রিকেটারদের মনে করা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স নিতে পারে নিলাম থেকে। তাদের কাউকেই নিলামের টেবিল থেকে তুলতে পারেনি নাইটরা
advertisement
3/8
শ্রেয়স আইয়ারের জন্য কিছুদূর পর্যন্ত দর হাঁকিয়েছিল কেকেআর। কিন্তু দাম ১০ কোটি পার করতেই পিছপা হয় কিং খানের দল। শ্রেয়সকে ২৬.৭৫ কোটিতে কেনে পঞ্জাব।
advertisement
4/8
কেএল রাহুলের জন্যও খুব একটা আগ্রহ দেখায়নি নাইটরা। ১৪ কোটিতে দিল্লিতে যায় রাহুল। ফলে কে হবে কেকেআরের অধিনায়ক তা নিয়ে সংশয়ে রয়েছে ফ্যানেরা।
advertisement
5/8
শেষ আশা ছিল ফিল সল্টকে দলে ফেরানো। কিন্তু আরসিবির সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পর হাল ছেড়ে দেয় কেকেআর। গতবার কেকেআরের হয়ে ৪৩৫ রান করেছিলেন সল্ট। ১১.৫ কোটিতে সল্টকে নিয়েছে আরসিবি।
advertisement
6/8
এমনকী পেস বোলার মহম্মদ শামি, মিচেল স্টার্কের জন্যও খুব একটা ঝাপায়নি কেকেআর। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের জন্য অলআউট ঝাঁপায় নাইটরা। ২৩.৭৫ কোটি টাকা দিয়ে নেয় কলকাতা।
advertisement
7/8
কিন্তু কেএল রাহুল যেখানে ১৪ কোটি, শ্রেয়সও প্রায় ভেঙ্কটেশ আইয়ারের থেকে ৩ কোটি বেশি পেয়েছে। তাহলে তাদের জন্য কেন দর হাঁকাল না কেকেআর তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
8/8
নিলাম থেকে প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। ২৩.৭৫ কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর দলে নিয়ে আনরিখ নকিয়া, কুইন্টন ডিকক, বৈভব অরোরা, আংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজকে নিয়েছে নাইটরা।