TRENDING:

Pakistan Cricketer Fined: টি টোয়েন্টি বিশ্বকাপে মহিলা হোটেল কর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার, শাস্তির কোপে পাক ক্রিকেটার

Last Updated:
Pakistan Cricketer Fined: মহিলা চিৎকার করতে শুরু করেন, হোটেলের মহিলা কর্মীর চিৎকারে ছুটে আসেন অন্য কর্মীরা , পাক ক্রিকেটারের কেলেঙ্কারি
advertisement
1/6
T20 WC-এ মহিলা হোটেল কর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার, শাস্তির কোপে পাক ক্রিকেটার
কলকাতা: বৃহস্পতিবার এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য একজন  পাকিস্তানি খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নাম সর্বসমক্ষে না এলেও পিসিবি অভিযোগ মেনে নিয়েছে বলে জানা গেছে৷ কারণ তাঁকে জরিমানা করা হয়েছে, যা দলের ম্যানেজারের ভিত্তিতে করা হয়েছে। টেলিকম এশিয়া স্পোর্টসের  প্রতিবেদন অনুসারে, আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার ৮ ম্যাচের আগে এই ঘটনাটি ঘটেছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলগত মহলে কানাঘুষা চলছে।
advertisement
2/6
পাক দলের সূত্রে প্রাপ্ত খবরের অনুসারে, সূত্র বলেছে- "শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার এইটের ম্যাচের আগে, পাকিস্তানের বিশ্বকাপ দলের একজন খেলোয়াড় একজন মহিলা হাউসকিপিং কর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন," সূত্র টেলিকম এশিয়া স্পোর্টকে জানিয়েছে। "কর্মীরা চিৎকার করে সাহায্যের জন্য ডাকেন, যার ফলে হোটেল কর্মীরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমাকে বিষয়টি জানান৷" Photo- Representative (AI)
advertisement
3/6
"গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ব্যবস্থাপনা চেয়েছিল বিষয়টি কঠোরভাবে মোকাবেলা করা হোক, কিন্তু চিমা খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং দুর্ব্যবহারের জন্য তাকে জরিমানা করেছেন," টেলিকম এশিয়া স্পোর্টসের  প্রতিবেদনে বলা হয়েছে।
advertisement
4/6
পাকিস্তান সেই ম্যাচটি পাঁচ রানে জিতেলেও, নেট রান-রেটে দলটি সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় এবং রবিবার এবং সোমবার ব্যাচে দেশে ফিরে আসে। ওই খেলোয়াড়কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে হতে পারে এবং তার আরও শাস্তি হতে পারে। Photo- Representative
advertisement
5/6
প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানি খেলোয়াড় এবং ব্যাকরুম কর্মীদের নানা সফরে গণ্ডগোলে ব্যবহার করেছেন এমন ইতিহাস রয়েছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনদের এক মেয়েকে রেপ করার অভিযোগে তরুণ ব্যাটসম্যান হায়দার আলিকে ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করেছিল। হায়দার আদালতে হাজির হলেও প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছিল৷
advertisement
6/6
কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য পাকিস্তান দলের ম্যাসিওর মালাঙ্গ আলির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
Pakistan Cricketer Fined: টি টোয়েন্টি বিশ্বকাপে মহিলা হোটেল কর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার, শাস্তির কোপে পাক ক্রিকেটার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল