TRENDING:

Jasprit Bumrah: ভারতের হারের দিন ইতিহাস গড়লেন বুমরাহ, এমন নজির নেই কোনো ভারতীয় বোলারের

Last Updated:
Jasprit Bumrah: আহমেদাবাদে টি২০ বিশ্বকাপ সুপার এইটের ম্যাচে তিনি চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তাঁর এই পারফরম্যান্সে নজির গড়লেন তারকা পেসার।
advertisement
1/5
ভারতের হারের দিন ইতিহাস গড়লেন বুমরাহ, এমন নজির নেই কোনো ভারতীয় বোলারের
ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন জসপ্রীত বুমরাহ। আহমেদাবাদে টি২০ বিশ্বকাপ সুপার এইটের ম্যাচে তিনি চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তাঁর এই পারফরম্যান্সে নজির গড়লেন তারকা পেসার।
advertisement
2/5
এই তিন উইকেটের মাধ্যমে বুমরাহ ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। অশ্বিন টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে ২৪ ম্যাচে ৩২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। বুমরাহ এখন ২২ ম্যাচেই ৩৩ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে প্রথম স্থানে উঠে এসেছেন।
advertisement
3/5
ম্যাচে বুমরাহ শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। নিজের প্রথম ওভারেই তিনি কুইন্টন ডিকককে আউট করেন। পরে দ্বিতীয় ওভারে রায়ান রিকলটনের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে চাপ বাড়ান। শেষ দিকে নিজের বলেই ক্যাচ নিয়ে তৃতীয় উইকেট তুলে নেন তিনি।
advertisement
4/5
বুমরাহর পাশাপাশি ভালো বল করেন অর্শদীপ সিং। ৩ উইকেট নিয়ে অশ্বিনের রেকর্ড ভেঙে দেন বুমরাহ। কম ম্যাচ খেলেও তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও বড় রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
advertisement
5/5
সব মিলিয়ে টি২০ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখনও বাংলাদেশের শাকিব আল হাসানের দখলে। তিনি ৪৩ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। তবে বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বুমরাহ ভবিষ্যতে এই রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারেন বলেই আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Jasprit Bumrah: ভারতের হারের দিন ইতিহাস গড়লেন বুমরাহ, এমন নজির নেই কোনো ভারতীয় বোলারের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল