গ্রিন সহ বাদ ২ বিদেশি? কেকেআরের একাদশে ৩ বড় বদল! শেষ মুহূর্তে মেগা আপডেট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs PBKS, IPL 2026: অধিনায়ক অজিঙ্কে রাহানে আগেই ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে দলে বদল আনা হবে। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য সেরা একাদশ নামাতে মরিয়া কেকেআর শিবির।
advertisement
1/5

টানা দুই ম্যাচে হারের পর বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক অজিঙ্কে রাহানে আগেই ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে দলে বদল আনা হবে। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য সেরা একাদশ নামাতে মরিয়া কেকেআর শিবির।
advertisement
2/5
সবচেয়ে বড় আলোচনা হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। বিপুল অর্থে দলে নেওয়া হলেও তিনি এখনও বল করেননি এবং ব্যাট হাতেও সফল নন। ফলে দলের ভারসাম্যে সমস্যা তৈরি হয়েছে। একইভাবে সুনীল নারিনের ফর্ম নিয়েও প্রশ্ন উঠছে, কারণ তিনি আগের মতো প্রভাব ফেলতে পারছেন না।
advertisement
3/5
এই পরিস্থিতিতে গ্রিনের বদলে রভম্যান পাওয়েলকে খেলানো হতে পারে। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংও করতে পারেন, যা দলকে বাড়তি সুবিধা দেবে। অন্যদিকে নারাইনের পরিবর্তে রাচিন রবন্দ্রীকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে, যিনি ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রাখতে পারেন।
advertisement
4/5
এছাড়াও দলে আরেকটি পরিবর্তন হতে পারে। কার্তিক ত্যাগির জায়গায় রাহুল ত্রিপাঠীকে নেওয়া হতে পারে, যাতে ব্যাটিং আরও শক্তিশালী হয়। সব মিলিয়ে, এই ম্যাচে ঘুরে দাঁড়াতে কেকেআর একাধিক কৌশলগত বদল আনতে পারে।
advertisement
5/5
এক ঝলকে দেখে নি ন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ— অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, আংক্রিশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি (ইমপ্যাক্ট প্লেয়ার)।