TRENDING:

IND vs NAM: মাঠে লুটিয়ে পড়লেন ইশান কিশান! ভারতীয় দলে ফের চোট? আজ কি খেলবেন তারকা উইকেটকিপার-ব্যাটার

Last Updated:
India vs Namibia ICC T20 World Cup 2026: চোট সমস্যা ও অসুস্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। ইনফর্ম তারকা উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান টি২০ বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে চোট পেয়ে সাময়িক দুশ্চিন্তা তৈরি করেছেন।
advertisement
1/5
মাঠে লুটিয়ে পড়লেন ইশান কিশান! ভারতীয় দলে ফের চোট! আজ কি খেলবেন তারকা উইকেটকিপার-ব্যাটার?
চোট সমস্যা ও অসুস্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। ইনফর্ম তারকা উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান টি২০ বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে চোট পেয়ে সাময়িক দুশ্চিন্তা তৈরি করেছেন।
advertisement
2/5
নেট অনুশীলনের সময় তার পায়ের আঙুলে বল লাগে। ঘটনাটি দেখে সতীর্থ ও কোচিং স্টাফরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে ফিজিওরা মাঠে এসে তাকে পরীক্ষা করেন। যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় ইশানকে।
advertisement
3/5
জানা গেছে, বুধবার অনুশীলনের সময় জসপ্রিত বুমরাহর একটি দ্রুত ইয়র্কার সরাসরি ইশানের পায়ের আঙুলে লাগে। সেই আঘাতেই তিনি ব্যথায় মাটিতে শুয়ে পড়েন। বিসিসিআই এখনও আনুষ্ঠানিক মেডিক্যাল আপডেট দেয়নি।
advertisement
4/5
তবে, প্রাথমিকভাবে ইশান কিশানের অবস্থা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। ভারতীয় দল ও সমর্থকেরা আশা করছেন, ইশান দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নামিবিয়া ম্যাচে খেলতে পারবেন।
advertisement
5/5
এদিকে দলে অন্য খেলোয়াড়দের ফিটনেস নিয়েও ইতিবাচক খবর এসেছে। তিলক ভার্মা জানিয়েছেন, বুমরাহ নামিবিয়ার ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছেন, তবে শেষ সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। অভিষেক শর্মাও হাসপাতালে পরীক্ষা শেষে ছাড়া পেয়েছেন এবং এখন অনেকটাই সুস্থ আছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs NAM: মাঠে লুটিয়ে পড়লেন ইশান কিশান! ভারতীয় দলে ফের চোট? আজ কি খেলবেন তারকা উইকেটকিপার-ব্যাটার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল