Ishan Kishan: পাকিস্তানকে তুলোধনা করে ৫ বড় রেকর্ড গড়লেন ইশান কিশান, নাম তুললেন ইতিহাসের পাতায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ishan Kishan Creates 5 Unique World Records: ২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ইশান কিশান। অবশেষে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে সঈম আয়ূবের বলে সাজঘরে ফেরেন ইশান। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। একইসঙ্গে একাধিক রেকর্ডও নিজের নামে করেন তিনি।
advertisement
1/7

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের মেগা ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন ভারতের তারকা ওপেনার ইশান কিশান। কলম্বোয় ব্যাটারদের জন্য কঠিন উইকেটে তিনি যেভাবে মারকাটারি ব্যাটিং করেছেন তা অবাক করেছে সকলকে।
advertisement
2/7
একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। ২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ইশান কিশান। অবশেষে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে সঈম আয়ূবের বলে সাজঘরে ফেরেন ইশান। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। একইসঙ্গে একাধিক রেকর্ডও নিজের নামে করেন তিনি।
advertisement
3/7
টি-২০ বিশ্বকাপে ভারতীয় ওপেনারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোরার হলেন ইশান কিশান। এতদিন এই রেকর্ড ছিল গৌতম গম্ভীরের নামে। ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৭৫ রান করেছিলেন গম্ভীর। ইশান করলেন ৭৭।
advertisement
4/7
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথে দুই দলের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্কোরারে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ইশান কিশান। ৭৯ রান করে শীর্ষে রয়েছেন মহম্মদ রিজওয়ান।
advertisement
5/7
এছাড়া দুই দলের ব্যাটারদের মধ্যে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হলেন বিরাট কোহলিয় ২০২২ টি-২০ বিশ্বকাপে ৮২ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন ভিকে। সেই তালিকায় তৃতীয় স্থানে ইশান।
advertisement
6/7
এছাড়া পাওয়ার প্লে-তে ভারত-পাকিস্তান টি-২০ ক্ল্যাশে সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটারও হয়েছেন ইশান কিশান। এর আগে ৩৫ রান করে শীর্ষে ছিলেন শুভমান গিল। এদিন ইশান পাওয়ার প্লে-তে ৪২ রান করেন।
advertisement
7/7
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের নামে করলেন ইশান কিশান।