TRENDING:

KKR : ৫ দিন বাকি আর, আইপিএলে কেকেআর কেমন টিম নামাবে এবার? কোন ১১ জন খেলবে ম্যাচ? দেখে নিন নাইটদের প্রথম একাদশ

Last Updated:
KKR : আইপিএল ২০২৬-এর জন্য পুরোপুরি প্রস্তুত কেকেআর। এবার তারা ২৯ মার্চ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
advertisement
1/6
আইপিএলে কেকেআর কেমন টিম নামাবে এবার? কোন ১১ জন খেলবে ম্যাচ? দেখে নিন
চার রাজ্যে বিধানসভা ভোটের মাঝেই আইপিএলের কাউন্টডাউন শুরু। ২৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে নামবে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ঘরের মাঠে নাইটদের ম্যাচ ২ এপ্রিল। সানরাইজার্সের বিরুদ্ধে।
advertisement
2/6
একনজরে দেখে নেওয়া যাক কেকেআরের সম্পূর্ণ স্কোয়াড- অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, ব্লেসিং মুজারাবানী, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র, সৌরভ দুবে।
advertisement
3/6
২০২৬ আইপিএল টুর্নামেন্টে KKR-এর প্রথম ৪ ম্য়াচের সূচি:২৯ মার্চ - বনাম মুম্বই ইন্ডিয়ান্স২ এপ্রিল - বনাম সানরাইজার্স হায়দরাবাদ৬ এপ্রিল - বনাম পঞ্জাব কিংস৯ এপ্রিল - বনাম লখনউ সুপার জায়ান্টস।অর্থাৎ বোঝাই যাচ্ছে, শুরু থেকেই একের পর এক ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে কেকেআর।
advertisement
4/6
ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে পারে। এই জুটি টি-২০ বিশ্বকাপে কতটা ভয়ঙ্কর হয়েছিল, তা ক্রিকেটপ্রেমীরা দেখেছেন। নিউজিল্যান্ডের হয়ে তাঁরা ওপেন করেন।
advertisement
5/6
রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন এবং রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররা এবার নাইটের মিডল অর্ডারে। সুনীল নারিন, রমনদীপ সিং এবং অনুকূল রায়ের মতো অলরাউন্ডাররাও রয়েছেন।
advertisement
6/6
এবার দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ- ফিন অ্য়ালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি এবং বৈভব অরোরা।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : ৫ দিন বাকি আর, আইপিএলে কেকেআর কেমন টিম নামাবে এবার? কোন ১১ জন খেলবে ম্যাচ? দেখে নিন নাইটদের প্রথম একাদশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল