TRENDING:

এই পাঁচ পাকিস্তানি ভারতের বড় 'শত্রু'! এঁদের ঠেকাতে পারলেই ভারত লিখবে নতুন ইতিহাস

Last Updated:
Asia Cup 2023: এই পাঁচ পাকিস্তানিকে সামলাতে পারলেই ভারতের কেল্লাফতে।
advertisement
1/7
এই পাঁচ পাকিস্তানি ভারতের বড় 'শত্রু'! এঁদের ঠেকাতে পারলে ভারত লিখবে নতুন ইতিহাস
এশিয়া কাপ ২০২৩- ৩০ অগাস্ট পাকিস্তান এবং নেপালের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে। তবে পুরো বিশ্বের চোখ ২ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের দিকে। গত এশিয়া কাপের মতো এবারও পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের ৫ ক্রিকেটার। টিম ইন্ডিয়া যদি এই পাকিস্তানিদের আটকাতে সফল হয়, তবে এশিয়া কাপ ট্রফি জয় নিশ্চিত।
advertisement
2/7
প্রথম নাম ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। ভারতীয় টপ অর্ডার বাঁহাতি ফাস্ট বোলারদের সামনে অসহায় হয়েছে বারবার। ২ বছর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে শাহীন আফ্রিদি ভারতের টপ অর্ডার ধ্বংস করে দিয়েছিলেন। কেএল রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আউট করেছিলেন তিনি।
advertisement
3/7
পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড মহম্মদ রিজওয়ান। তাঁকে তাড়াতাড়ি আউট করা টিম ইন্ডিয়ার জন্য প্রয়োজন। এ বছর তিনি ১১টি ওয়ানডেতে ৫৪ গড়ে ৪৩৩ রান করেছেন। করেছেন ৪টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলবেন তিনি।
advertisement
4/7
মহম্মদ রিজওয়ান যে কোনও পরিস্থিতিতে বড় ইনিংস খেলে দিতে পারেন। তাঁকে রুখতে পারলে ভারতের অর্ধেক কাজ হয়ে যাবে।
advertisement
5/7
পাকিস্তানের ভরসা তাদের অধিনায়ক বাবর আজম। তবে ভারতেরব বিরুদ্ধে তাঁর রেকর্ড আহামরি নয়। এ বছর ওয়ানডেতে দুরন্ত ফর্মে তিনি। ১ ম্যাচে ৪৯ গড়ে ৫৩৮ রান করেছেন। ২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ওডিআই খেলেছিলেন।
advertisement
6/7
ফখর জামান এশিয়া কাপে টিম ইন্ডিয়ার মাথা ব্যাথা বাড়িয়ে দিতে পারেন। চলতি বছর ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ১১ ম্যাচে ৫৮ গড়ে ৫৭৯ রান করেছেন ফখর। এ বছর ৩টি সেঞ্চুরি করেছেন তিনি।
advertisement
7/7
হারিস রউফের ফাস্ট বোলিং টিম ইন্ডিয়ার অসুবিধা বাড়াতে পারে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন তিনি। চলতি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও দুরন্ত পারফর্ম করেব হারিস। এক ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
এই পাঁচ পাকিস্তানি ভারতের বড় 'শত্রু'! এঁদের ঠেকাতে পারলেই ভারত লিখবে নতুন ইতিহাস
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল