TRENDING:

ইশান-হার্দিকের মারকাটারি ব্যাটিং, কিন্তু বাকিদের ব্যর্থতা বাড়াবে চিন্তা! নামিবিয়ার টার্গেট ২১০

Last Updated:
India vs Namibia T20 World Cup 2026: প্রথমে ইশান কিশান শো। পরে হার্দিক পান্ডিয়া ম্যাজিক। দুই তারকা দুরন্ত ইনিংসে ভর করে নামিবিয়াকে ২১০ রানের টার্গেট দিল ভারত।
advertisement
1/7
ইশান-হার্দিকের মারকাটারি ব্যাটিং, বাকিদের ব্যর্থতা বাড়াবে চিন্তা! নামিবিয়ার টার্গেট ২১০
প্রথমে ইশান কিশান শো। পরে হার্দিক পান্ডিয়া ম্যাজিক। দুই তারকা দুরন্ত ইনিংসে ভর করে নামিবিয়াকে ২১০ রানের টার্গেট দিল ভারত। কিন্তু এই ২ ব্যাচার বাদে বাকিদের ব্যর্থতা পাকিস্তান ম্যাচের কিছুটা চিন্তা বাড়াবে গম্ভীরের। বিশেষ করে ভারতীয় ব্যাটারজদের স্পিনের বিরুদ্ধে ব্যর্থতা।
advertisement
2/7
ম্যাচে নামিবিয়া টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। অভিষেক শর্মার বদলে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে ব্যর্থ হন। ৮ বলে ২২ রান ককে বাজে শট সিলেকশন করে আউট হন তিনি।
advertisement
3/7
এরপর ইশান কিশান ও তিলক বর্মা দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। বিশেষ করে পাওয়ার প্লে-তে ইশান কিশান শো দেখে ক্রিকেট প্রেমিরা। বিধ্বংসী ব্যাটিং করেন তিনি।
advertisement
4/7
ইশান কিশান রীতিম তান্ডব করেন পাওয়ার প্লে-র শেষ ওভারে। ষষ্ঠ ওভারে পরপর ৪টি ছয় ও একটি চার মেরে ম্যাচের রং পাল্টে দেন। সেই ওভারে মোট ২৮ রান করেন ইশান। ষষ্ঠ ওভারের পর ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। ৬.৫ ওভারে ১০০ রান পার করে ফেলে ভারত।
advertisement
5/7
কিন্তু এরপর ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তার ইনিংস। ইশান ও তিলক ৭৯ রানের পার্টনারশিপ করেন। ইশান কিশান আউট হওয়ার পর চাপ বাড়ে ভারতীয় দলের ওপর। তিলক ২৫ ও সূর্য ১২ করে আউট হন।
advertisement
6/7
অল্প ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে রানের গতিবেগ কিছুটা কমে ভারতের। এরপর হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ফের রানের গতিবেগ বাড়ান। মারকাটারি ব্যাটিং করে ২৬ বলে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুবে-হার্দিক জুটি।
advertisement
7/7
২৭ বলে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু হার্দিক আউট হতেই পরপর আরও তিনটি উইকেট হারায় ভারত। সাজঘরে ফেরেন দুবে, অক্ষর ও রিঙ্কু। যার ফলে রানের গতি কিছুটা কমে। শেষ ২ ওভারে বোলিংয়ে দুরন্ত কামব্যাক করে নামিবিয়া। ২০৯ রানে ৯ উইকেটে শেষ হয় ভারতের ইনিংস।
বাংলা খবর/ছবি/খেলা/
ইশান-হার্দিকের মারকাটারি ব্যাটিং, কিন্তু বাকিদের ব্যর্থতা বাড়াবে চিন্তা! নামিবিয়ার টার্গেট ২১০
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল