IND vs NAM: পাওয়ার প্লে-তে ইশান কিশানের ব্যাটিং তাণ্ডব! চোখে সর্ষে ফুল দেখল নামিবিয়া!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NAM: দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিং। জাতীয় দলে কামব্যাক করার পর থেকেই দারুন ছন্দে রয়ছেন তরুণ উইকেটকিপার ব্যাটার। এবার ইশানের 'কহর' দেখল নামিবিয়া।
advertisement
1/5

দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিং। জাতীয় দলে কামব্যাক করার পর থেকেই দারুন ছন্দে রয়ছেন তরুণ উইকেটকিপার ব্যাটার। এবার ইশানের 'কহর' দেখল নামিবিয়া।
advertisement
2/5
ম্যাচে নামিবিয়া টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আর দিল্লির পাটা উইকেটে সেই সিদ্ধান্ত কাল হয়ে যায়। প্রথমে সঞ্জু স্যামসনের ২২ রানের ঝোড়ো ইনিংসের পর, পাওয়ার প্লে জুড়ে শুধুই ইশান শো।
advertisement
3/5
নামিবিয়ার বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা করেন ইশান কিশান। একের পর আক্রমণাত্মক, চোখ ধাঁধানো শট খেলেন ভারতীয় তারকা। তিলক বর্মার সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তিনি।
advertisement
4/5
ইশান কিশান রীতিম তান্ডব করেন পাওয়ার প্লে-র শেষ ওভারে। ষষ্ঠ ওভারে পরপর ৪টি ছয় ও একটি চার মেরে ম্যাচের রং পাল্টে দেন। সেই ওভারে মোট ২৮ রান করেন ইশান।
advertisement
5/5
১৪ বলে ২২ রানে ব্যাট করছিলেন ইশান। ষষ্ঠ ওভারের পর ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। তবে শেষ পর্যন্ত ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তার ইনিংস।