T20 WC 2026 : এই না হলে ইডেন! ভারতের ম্যাচ নয়, তবুও ভর্তি গ্যালারি, বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচে কত দর্শক হল শুনে নিন, অবাক হবেন
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
T20 World Cup 2026 : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ভারতের খেলা ইডেনে না থাকলেও দর্শকদের উপস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক। জি ব্লকে স্কুল এবং ক্রিকেট অ্যাকাডেমীর শিক্ষার্থীরা এসেছিলেন সিএবির বিশেষ উদ্যোগে। তা সত্ত্বেও ইডেনে ১৮,১১৪ জন খেলা দেখলেন।
advertisement
1/5

শুক্রবার থেকেই ফের হালকা শীত পড়েছে কলকাতায়। আর শীতের বিকেলে ইডেনে জমে উঠল বিশ্বকাপের ম্যাচ। ভারতের ম্যাচ নয়, তবুও ইডেনে দর্শকাসন ভরল। বহু মানুষ বিশ্বকাপের ম্যাচ দেখতে মাঠে গেলেন।
advertisement
2/5
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে দর্শকরা যথেষ্ট সাড়া দিয়েছেন। ছিয়ানব্বই ঘণ্টা আগেও টিকিট বিক্রির করুণ দশা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন সিএবি কর্তারা। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলেও কলকাতা পর্বে স্থানীয় আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
advertisement
3/5
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ভারতের খেলা ইডেনে না থাকলেও দর্শকদের উপস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক। জি ব্লকে স্কুল এবং ক্রিকেট অ্যাকাডেমীর শিক্ষার্থীরা এসেছিলেন সিএবির বিশেষ উদ্যোগে। তা সত্ত্বেও ইডেনে ১৮,১১৪ জন খেলা দেখলেন।
advertisement
4/5
সেই ভিড়ে বিদেশি দর্শকরাও হাজির। জার্মানি, স্কটল্যান্ড-সহ একাধিক দেশ থেকে ইডেনে ভিড় জমিয়েছেন তারা। বেশিরভাগে কাছেই ইডেনে প্রথম খেলা দেখার সুযোগ। আবার কেউ স্কটল্যাণ্ডের সমর্থক হিসেবে।
advertisement
5/5
ইডেনে দর্শক উপস্থিতি মন্দের ভাল হলেও জার্সি বিক্রি মুখে ট্যাটু আঁকার বাজার খুব খারাপ। স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা হলেও জার্সির বাজারে সংশ্লিষ্ট দুই দেশের ক্রিকেটারের নাম লেখা কোনও জার্সি নেই। তাই যারা কিনছেন তারা ভারতীয় তারকাদের নামাঙ্কিত জার্সি কিনলেন।