ফাইনাল জেতার পর ঈশানের সঙ্গে মাঠে কে এই ‘মিস্ট্রি গার্ল’? ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ishan Kishan With Girlfriend: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ঈশান টিম ইন্ডিয়া-র জয়ের কাণ্ডারিদের মধ্যে অন্যতম। তিন নম্বরে নেমে ঈশান ধামাকাদার স্টাইলে ব্যাটিং করে ২৫ বলে ৫৪ রান করেন।
advertisement
1/5

টিম ইন্ডিয়া তৃতীয়বার আইসিসি টি২০ বিশ্বকাপের খেতাব জিতে ইতিহাস গড়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা জয়ের উদযাপনে মেতে উঠেছিল। ফাইনাল জেতার পর মাঠে সেলিব্রেশনে খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও দেখা গিয়েছে। এই সময় টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ঈশান কিষানকেও এক ‘মিস্ট্রি গার্ল’-এর সঙ্গে দেখা গিয়েছিল, যাঁকে সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা দেখে খুব খুশি।
advertisement
2/5
ঈশান কিষানের সঙ্গে থাকা মেয়েটি আর কেউ নয়, তাঁর লং টাইম গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া। ফাইনাল ম্যাচের জন্য অদিতিও ঈশানকে সাপোর্ট করতে স্টেডিয়ামে এসেছিলেন। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর অদিতি আর ঈশানকে ‘লাভি-ডাভি’ মুডেই দেখা গিয়েছে। (Photo: AP)
advertisement
3/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ঈশান টিম ইন্ডিয়া-র জয়ের কাণ্ডারিদের মধ্যে অন্যতম। তিন নম্বরে ব্যাট করতে নেমে ঈশান ধামাকাদার স্টাইলে ব্যাটিং করে ২৫ বলে ৫৪ রান করেন। নিজের এই ইনিংসে তিনি ৪টা চার আর ৪টা ছক্কা মারেন। শুধু ব্যাটিং-ই না, ঈশান কিশান ম্যাচে তিনটে দারুণ ক্যাচও ধরেন, যার জন্য টিম ইন্ডিয়ার জয় আরও সহজ হয়ে যায়। (Photo: AP)
advertisement
4/5
অধিনায়ক হিসাবে প্রথম বার বিশ্বকাপে নেমেই চ্যাম্পিয়ন। দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তবে এখনই থামতে রাজি নন তিনি। বিশ্বজয়ের রাতেই নিজের পরের দুই লক্ষ্যের কথা জানিয়ে দিলেন সূর্যকুমার যাদব। (Photo: AP)
advertisement
5/5
বিশ্বকাপ জিতে সাংবাদিক বৈঠকে সূর্য স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর পরের লক্ষ্য কী। তিনি বলেন, “সবে তো শুরু। এর পরের লক্ষ্য হল ২০২৮ সালের অলিম্পিক্সে সোনা জেতা। সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও জিততে নামব।” (Photo: AP)