ICC T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কোন ৪ দেশ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। এটি টুর্নামেন্টের ১০ম আসর। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।
advertisement
1/5

২০২৬ সালের আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। এটি টুর্নামেন্টের ১০ম আসর। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। দুই দেশে একসঙ্গে ম্যাচ আয়োজন হওয়ায় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।
advertisement
2/5
উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দিনের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
advertisement
3/5
এই টি–টোয়েন্টি মহাযজ্ঞে অংশ নিচ্ছে মোট ২০টি দল। দলগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইতালি, জিম্বাবুয়ে, ওমান, নেপাল, কানাডা ও সংযুক্ত আরব আমিরাশাহি।
advertisement
4/5
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট দলের নাম ঘোষণা করেছেন। তার মতে, সেমিফাইনালে উঠবে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
advertisement
5/5
ভন এক্সে তার মতামত প্রকাশ করেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এই চার দলই শিরোপার দৌড়ে এগিয়ে আছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শেষে কারা শেষ চার নিশ্চিত করতে পারে।