IND vs NZ: 'ফাইনালে জয় পাওয়া অসম্ভব..'! টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: ২০২৬ সালের টি–২০ বিশ্বকাপ ফাইনালকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এই ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনালের আগে ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী।
advertisement
1/6

২০২৬ সালের টি–২০ বিশ্বকাপ ফাইনালকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এই ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনালের আগে ফলাফল নিয়ে কার্যত ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেইল স্টেইন। তার মতে, এই ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় পাওয়া প্রায় অসম্ভব।
advertisement
2/6
ইউটিউবে ক্রিকেট আলোচনা করতে গিয়ে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে কথোপকথনে স্টেইন বলেন, ভারত যদি এই ম্যাচে হেরে যায়, তাহলে সেটি হবে বড় ধরনের ‘চোক’ বা চাপের মুখে ভেঙে পড়া। তার মতে, ভারতের বর্তমান পারফরম্যান্স এবং শক্তির তুলনায় নিউজিল্যান্ডের পক্ষে জয় পাওয়া খুব কঠিন।
advertisement
3/6
স্টেইন আরও বলেন, ক্রিকেটে অনেক সময় দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ বলা হয়। তবে তিনি মজা করে মন্তব্য করেন, নিউজিল্যান্ডও আইসিসি টুর্নামেন্টে বহুবার ফাইনালে উঠলেও খুব বেশি ট্রফি জিততে পারেনি। তাই নিউজিল্যান্ড যদি এবার জয় পায়, তাহলে তিনি ‘চোকার্স’ তকমা দক্ষিণ আফ্রিকার বদলে নিউজিল্যান্ডের হাতে তুলে দেবেন বলেও মন্তব্য করেন।
advertisement
4/6
উল্লেখযোগ্য বিষয় হলো, নিউজিল্যান্ডের আইসিসি ইতিহাসে দুটি বড় শিরোপা রয়েছে। ২০০০ সালের আইসিসি নকআউট ট্রফি এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ—এই দুই ফাইনালেই তারা ভারতকে হারিয়েছিল। তাই ফাইনালের আগে সেই ইতিহাসও আলোচনায় উঠে আসছে।
advertisement
5/6
আলোচনার সময় এবি ডি ভিলিয়ার্স ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের কথাও তুলে ধরেন। সেই ম্যাচে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল। ডি ভিলিয়ার্সের মতে, সেই সময় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা দক্ষিণ আফ্রিকারই ছিল।
advertisement
6/6
তবে তিনি বলেন, এখন আবার নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে এবং ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলবে। যদিও তিনি নিউজিল্যান্ডকে যথেষ্ট সম্মান করেন, তবু মনে করেন ভারতের শক্তিশালী দলকে হারানো সহজ হবে না। অঘটন না ঘটলে নিউজিল্যান্ডের ফাইনালে জয় পাওয়া অসম্ভব।