TRENDING:

টিম তখন সেলিব্রেশনে মেতে, এদিকে মাঝরাতে গম্ভীর-সূর্যকে নিয়ে কোথায় বেরিয়ে পড়লেন জয় শাহ?

Last Updated:
India T20 World Cup 2026: এই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব চার জনকে দিতে চান গম্ভীর। তবে তাঁরা কেউ দলের খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ নন। গম্ভীর নাম নিয়েছেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকর ও জয় শাহের।
advertisement
1/5
টিম তখন সেলিব্রেশনে মেতে,এদিকে মাঝরাতে গম্ভীর-সূর্যকে নিয়ে কোথায় বেরিয়ে পড়লেন জয় শাহ?
টানা দ্বিতীয় এবং মোট তৃতীয়বার টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল ঈশ্বরের আশীর্বাদ নিতে ভুলে যায়নি। রবিবার গভীর রাতে ICC সভাপতি জয় শাহ, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজা-অর্চনা করেন। এই সময় মন্দিরের বাইরে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অধিনায়ক সূর্য ট্রফি নিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং বজরং বলীর পুজো করতে দেখা যায় ৷
advertisement
2/5
হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন টি২০ বিশ্বকাপে ভারতের শিরোপা জয় ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়কে উৎসর্গ করেছেন। গম্ভীরের কথায়, ‘‘আমার কথা সোশ্যাল মিডিয়াতে মানুষের জন্য নয়। আমি জবাব দেব ওই ৩০ জনের জন্য, যারা ড্রেসিংরুমে আছে। কোচ টিম থেকে তৈরি হয়। খেলোয়াড়রা আমাকে সেই কোচ বানিয়েছে, যেটা আমি। আমি এই ট্রফি রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণকে উৎসর্গ করছি। রাহুল ভাইকে ভারতীয় দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য এবং লক্ষ্মণকে ক্রিকেট অ্যাকাডেমিতে খেলোয়াড়দের পাইপলাইন তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।’’ (Photo: AP)
advertisement
3/5
গত কয়েক মাসে বার বার সমালোচনা হয়েছে গৌতম গম্ভীরের। ভারত কোনও ম্যাচ হারলেই তাঁর চাকরি নিয়ে নানা আলোচনা হয়েছে। গম্ভীরের কোচ থাকা উচিত, না তাঁকে সরিয়ে দেওয়া উচিত, তা নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞেরা। ভারতীয় দলের সাজঘরের ছবি কেমন, তা নিয়ে নানা জল্পনা হয়েছে। আপাতত কিছু দিনের জন্য সকলের মুখ বন্ধ করে দিয়েছেন গম্ভীর। (Photo: AP)
advertisement
4/5
ম্যাচ জিতে দলের বাইরে থাকা চার জনকে ধন্যবাদ জানিয়েছেন গম্ভীর। তিনি এ-ও মনে করেন, এ বার অন্তত তাঁর দলের ড্রেসিংরুম নিয়ে আলোচনা বন্ধ হবে। (Photo: AP)
advertisement
5/5
গম্ভীর বলেন, “আশা করছি, এ বার ড্রেসিংরুম নিয়ে জল্পনা বন্ধ হবে। দেখুন, সাজঘরের পরিবেশ ভাল ছিল বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বার বার ড্রেসিংরুম নিয়ে কথা হয়েছে। আমাকে নিয়ে কথা হয়েছে। লেখালেখি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে। আমি অবশ্য কাউকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি। সাজঘরের ওই ৩০ জনের বাইরে কাউকে আমার জবাবদিহির প্রয়োজন নেই।” (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
টিম তখন সেলিব্রেশনে মেতে, এদিকে মাঝরাতে গম্ভীর-সূর্যকে নিয়ে কোথায় বেরিয়ে পড়লেন জয় শাহ?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল