T20 World Cup Team India: বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকায় একজন মাত্র ভারতীয়, জানেন কে জায়গা পেলেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
আইসিসি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে, যেখানে একমাত্র একজন ভারতীয় ক্রিকেটারই ওই দলে জায়গা পেয়েছে। ইংল্যান্ডকে সেমিফাইনাল হারালেও বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে টিম ইন্ডিয়ার জন্য। কে টুর্নামেন্টের সেরা হওয়ার তালিকায়?
advertisement
1/5

ফাইনালে উঠেছে ভারত এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপ জেতা থেকে আর এক ধাপ দূরে রয়েছে ভারত। ইংল্যান্ডকে সেমিফাইনাল হারালেও বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে টিম ইন্ডিয়ার জন্য। তবে এর মধ্যেই আইসিসি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে, যেখানে একমাত্র একজন ভারতীয় ক্রিকেটারই ওই দলে জায়গা পেয়েছে।
advertisement
2/5
ভারতীয় ক্রিকেটার মধ্যে রয়েছেন শুধু সঞ্জু স্যামসন। এছাড়াও রয়েছেন: Will Jacks (England), Sahibzada Farhan (Pakistan), Lungi Ngidi (South Africa), Aiden Markram (South Africa), Rachin Ravindra (New Zealand), Shadley van Schalkwyk (USA) আর Tim Seifert (New Zealand)।
advertisement
3/5
দলকে শেষ দুই ম্যাচ একাই জিতিয়েছেন সঞ্জু স্যামসন, দুই ম্যাচেই টানা ম্যাচের সেরা হয়েছেন তিনি। তাই টি২০ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার দৌড়েও ঢুকে পড়েছেন সঞ্জু।
advertisement
4/5
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ আটের মরণবাঁচন ম্যাচে সঞ্জু মাত্র ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন, তারপর সেমিফাইনালে ৪২ বলে দ্রুত ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
advertisement
5/5
চার ম্যাচে, এই উইকেটকিপার-ব্যাটার ২৩২ রান করেছেন, গড় ৭৭.৩৩ আর স্ট্রাইক রেট ২০১.৭৩। ইংল্যান্ডের উইল জ্যাকস চারবার প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ শেষ আটের ম্যাচে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স ছিল।