TRENDING:

আইসিসিরও চোখ উঠল কপালে! সব রেকর্ড গেল ভেঙে, বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই

Last Updated:
BCCI Broke Own Record Take Big Decision For Team India: একতরফা ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার ও যে কোনো দেশের থেকে সর্বোচ্চ মত টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল।
advertisement
1/6
আইসিসিরও চোখ উঠল কপালে! সব রেকর্ড গেল ভেঙে, বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই
একতরফা ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার ও যে কোনো দেশের থেকে সর্বোচ্চ মত টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে টানা দুবার ও ঘরের মাঠে প্রথম কোনও দল হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া।
advertisement
2/6
ভারতের বিশ্বজয়ের পর সেলিব্রেশন মুডে ভারতীয় ক্রিকেটাররা। আর এরই মধ্যে প্লেয়ারদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, যা দেখে আইসিসির-ও চোখ কপালে ওঠার জোগাড়।
advertisement
3/6
বিশ্বকাপ জয়ের ফলে ভারতীয় দলও বড় অঙ্কের পুরস্কার পেয়েছে। আইসিসির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ৩ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি টাকা। সেই টাকা সকল প্লেয়ার আর সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করা হবে।
advertisement
4/6
এবার আইসিসির থেকে প্রায় পাঁচ গুণ বেশি আর্থিক পূরস্কার টিম ইন্ডিয়াকে দেওয়ার ঘোষণা করেছে বিসিসিআই। ১৩১ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
5/6
এই আর্থিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই নিজেই নিজের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০২৪ সালে বিসিসিআই টি-২০ বিশ্বকাপ জয়ী দলের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। এবার ১৩১ কোটি।
advertisement
6/6
তবে এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কী করে ভাগ করা হবে? বিসিসিআই কোনও বিবরণ না দিলেও, এক সূত্র পিটিআইকে জানিয়েছে যে ১৩১ কোটি টাকার পুরস্কারের সিংহভাগ ক্রিকেটাররা পাবেন এবং সাপোর্ট স্টাফদের জন্য 'শ্রেণীবিন্যাস অনুসারে' অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
আইসিসিরও চোখ উঠল কপালে! সব রেকর্ড গেল ভেঙে, বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল