TRENDING:

ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের গুণ একসঙ্গে! ভারতীয় দলে এমন পেসার, কে জানেন?

Last Updated:
These Pacer Of Team India Got Talent Like Combind Of Waqar Younis And Wasim Akram: ওয়াসিং আক্রম ও ওয়াকার ইউনিস, বিশ্ব ক্রিকেটে কিংবদন্তী দুই পেসার। এবার এই দুই কিংবদন্তী পেসারের মিশেল ভারতীয় দলে।
advertisement
1/7
ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের গুণ একসঙ্গে! ভারতীয় দলে এমন পেসার, কে জানেন?
ওয়াসিং আক্রম ও ওয়াকার ইউনিস, বিশ্ব ক্রিকেটে কিংবদন্তী দুই পেসার। তাদের জমানায় ওয়াকার-ইউনিস জুটির সামনে পা কাঁপত বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। এবার এই দুই কিংবদন্তী পেসারের মিশেল ভারতীয় দলে। জানালেন খোদ প্রাক্তন পাক কিংবদন্তী।
advertisement
2/7
টি–২০ বিশ্বকাপ ২০২৬ জয়ে ভারতের সাফল্যের পিছনে বড় ভূমিকা পালন করেছেন পেসার জসপ্রীত বুমরাহ। পুরো প্রতিযোগিতায় তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় দলের জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়। প্রতিযোগিতায় মোট আটটি ম্যাচে খেলেন এবং মোট ১৪টি উইকেট তুলে নেন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁর বোলিং বিশেষভাবে নজর কেড়েছে।
advertisement
3/7
বিশেষ করে ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি অসাধারণ বোলিং করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বুমরাহ ৪ উইকেট নিয়ে মাত্র ১৫ রান দেন। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
advertisement
4/7
শুধু ফাইনালেই নয়, পুরো প্রতিযোগিতায়ই বুমরাহ ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছেন। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁর বোলিং প্রশংসা কুড়িয়েছে। কঠিন মুহূর্তে উইকেট তুলে নিয়ে তিনি দলকে বারবার এগিয়ে দিয়েছেন।
advertisement
5/7
বুমরাহর এই অসাধারণ পারফরম্যান্স দেখে পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার জাহির আব্বাস তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেন, বুমরাহ ভারতের অন্যতম সেরা জোরে বোলার। তাঁর বোলিংয়ে পাকিস্তানের দুই কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের ছায়া দেখা যায়।
advertisement
6/7
তিনি বলেন, “জশপ্রীত বুমরাহ যেন ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রমের মিশ্রণ। তিনি নিঃসন্দেহে ভারতের সেরা বোলারদের একজন। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ইয়র্কার, গতি এবং সুইং করার ক্ষমতা অসাধারণ। এই পারফরম্যান্স দিয়ে তিনি একাই দলের জন্য বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন।”
advertisement
7/7
জহির আব্বাস আরও বলেন, গুরুত্বপূর্ণ সময়ে বুমরাহর ইয়র্কার, গতি এবং বল সুইং করানোর ক্ষমতা অসাধারণ। তাঁর মতে, এই পারফরম্যান্স দিয়ে বুমরাহ একাই প্রায় ভারতের জন্য বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন। তাই ভারতের এই ঐতিহাসিক জয়ে বুমরাহর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বাংলা খবর/ছবি/খেলা/
ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের গুণ একসঙ্গে! ভারতীয় দলে এমন পেসার, কে জানেন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল