গোটা বিশ্বকাপে একটাও ছক্কা মারেননি! তাঁকেই অনেকে বলেন, 'পাকিস্তানের কোহলি'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Babar Azam: পাকিস্তানের বিরাট কোহলি! সেই তিনিই কি না গোটা বিশ্বকাপে একটা ছক্কা হাঁকাতে পারেননি!
advertisement
1/5

২৮ বলে ৩২ রান। ২টি চার। টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের অবদান এটুকুই। গতবার টি২০ বিশ্বকাপে অবশ্য বাবর সর্বাধিক ৩০৩ রান করেছিলেন। কিন্তু এবার তিনি ফ্লপ।
advertisement
2/5
এবার টি২০ বিশ্বকাপের সাতটি ম্যাচে বাবরের মোট রান ১২৪। একটাই মাত্র হাফ সেঞ্চুরি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
advertisement
3/5
বাবর আজমকে অনেকে বলেন, পাকিস্তানের বিরাট কোহলি। এদিকে সেই বাবর এবার টি২০ বিশ্বকাপে একটিও ছক্কা হাঁকাতে পারেননি।
advertisement
4/5
ফাইনালে আদিল রশিদের বলে আউট হন বাবর। টি২০ ফরম্যাটে এই নিয়ে চারবার বাবরকে আউট করলেন আদিল রশিদ। ইংল্যান্ডের স্পিনারকে খেলতেই পারেন না পাক অধিনায়ক।
advertisement
5/5
অবশ্য পাকিস্তানের ফাইনালে ওঠার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন বাবর - রিজওয়ান। তাঁরা সেমিফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন।